নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি এসিবাস চালুর দাবি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 30, 2025
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি এসিবাস চালু করার দাবিতে বিআরটিসি প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. অনুপ সাহাকে স্মারকলিপি দিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। বুধবার ১২ মার্চ দুপুরে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশে গণপরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বেসরকারি গণপরিবহন গুলোর অব্যবস্থাপনার মধ্যে সেবা মূলক প্রতিষ্ঠান বিআরটিসির কারণে জনগণের দুর্ভোগ অনেকটা লাঘব হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্তমানে বিআরটিসির দ্বি-তল ননএসি বাস সার্ভিস চলমান রয়েছে।
২০১১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসিবাস সার্ভিস চলমান ছিল। পরে সরকার দলীয় ব্যক্তিবর্গের জনবিরোধী দুর্বৃত্তায়নের কারণে তা বন্ধ হয়ে যায়। গত ৫ আগস্ট সরকার বদলের পরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ৬৫ টাকা ভাড়ায় এসিবাস সার্ভিস চালু হলে নারায়ণগঞ্জবাসী স্বস্তি বোধ করে। কিন্তু আমরা দেখলাম কয়েক মাস পরে তা আবার বন্ধ হয়ে যায়।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্খা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে সমতা ফিরিয়ে আনা। গণ-পরিবহন নিয়ে বিগত সরকারের শাসনামলে যে অরাজকতা ছিল তা দূর করার জন্য আমরা বিআরটিসির চেয়ারম্যান হিসেবে আপনার সহযোগিতা কামনা করছি। আমরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ৬৫ টাকা ভাড়ায় এসিবাস সার্ভিস চালু করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা আশা করছি গরমের এই সময়ে এই রুটে অন্তত ৩০ টি এসিবাস যুক্ত করে নারায়ণগঞ্জ বাসীর দুর্ভোগ লাঘবে আপনি সহায়তা করবেন।” বিআরটিসি চেয়ারম্যান ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দ্রুত এসিবাস পুনরায় চালু করার বিষয়ে যাত্রী ফোরাম নেতৃবৃন্দকে আশ^াস প্রদান করেন।
সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা ও ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংসু সাহা।
ব্যবসা ও বানিজ্য বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :