ওয়াজের কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 19, 2026
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের পোস্টারে নাম না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে রিপন মিয়া (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
নিহত রিপন মিয়া ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন। তার বাবার নাম শহীদুল্লাহ। তিনি দুই ছেলে শাওন ও শাহিন এবং এক মেয়ে শিলার বাবা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিশেষ করে মাহফিলের পোস্টারে নাম অন্তর্ভুক্ত না করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই সোমবার রাতে রিপন মিয়ার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ১১টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল লোক রিপন মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় কাজী তানভীর, রিফাত কাজী, সারোয়ার খান, কাজী আমিরুল, কাজী কামরুল, কাজী কবির ও তৌহিদ ফরাদের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে নিহতের পরিবার। তাদের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের একটি দল হামলায় অংশ নিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, নিহত রিপন মিয়া নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির দিপু ভূঁইয়ার রাজনৈতিক প্যানেলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তিরা কাজী মনিরের রাজনৈতিক প্যানেলের সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে রাজনৈতিক প্যানেলকেন্দ্রিক বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর নিহতের স্বজন ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় থানায় এখনও কোনও লিখিত অভিযোগ করা হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
-
সোনারগাঁয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩
-
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ওমরাহ যাচ্ছেন বন্দরের মারকাযুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী তানভির
-
ওয়াজের কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
-
রোটারী ক্লাব অফ রিভার সিটির উদ্যোগে বস্ত্র বিতরণে দিদার খন্দকার
-
লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার
-
শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
পদ্মা সেতুর নিচ থেকে মাটি কাটছে কারা?
-
দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সোনারগাঁয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩
-
লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার
-
শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
২৪০টি পূজামণ্ডপে জেলা পরিষদের ২৪ লাখ টাকা অনুদান প্রদান
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
আপনার মতামত লিখুন :