ককটেল বিস্ফোরণের অভিযোগে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 16, 2026
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ, দাঙ্গা-হাঙ্গামা ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
গত ১০ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ১৩ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালিউল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর ২২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় চাষাঢ়াগামী সড়কে একদল লোক নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে।
পরে রাত ৮টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বকর সিদ্দিক (রা.) মসজিদের সামনে ২০ থেকে ৩০ জনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করতে দেখে। এ সময় তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এজাহারে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে যানবাহন, অফিস ও দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত।
এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারা এবং বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩ ও ৬ ধারায় মামলা করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এজাহারের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
box 8 বিভাগের আরো খবর
-
প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিল মৎস্যজীবী দলের সভাপতি
-
বিতর্কিত ফেরদাউসের ‘গোপন’ ভিডিও ভাইরাল
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
শিক্ষকদের যে আহ্বান জানালেন এমপি আজাদ
-
ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
নানা সমালোচনার মধ্যে নারায়ণগঞ্জে আসছেন মুফতি আমির হামজা
-
সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
-
ককটেল বিস্ফোরণের অভিযোগে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
-
গোপন ভিডিও নিয়ে খোলাসা করেনি ফেরদাউস, দাবি বানোয়াট
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
-
বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
আপনার মতামত লিখুন :