ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 6, 2026 ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
স্টাফ রিপোর্টার: মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনে আড়াইহাজার সহ নারায়ণগঞ্জের প্রত্যেকটি জায়গায় আপনাদের পাশে পেয়েছি। বিগত সময়ে বিভিন্নভাবে আমাদের পরস্পর থেকে দ‚রে রাখার চেষ্টা করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের কাছ থেকে হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে দ‚রে সরিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত করতো। কিন্তু গত দুই বছরে আমরা তার প্রমাণ পেয়েছি বিএনপি ক্ষমতায় আসার পর আমরা সবাই আপনাদের পাশে আছি।’

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে দুর্গাপ‚জা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান ও শুভেচ্ছা বিনিময়  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা কখনোই হিন্দু-মুসলিম ভেদাভেদ করি নাই। আমরা সবাই ভাই ভাই। আপনাদের যে শৃঙ্খলা ও সম্প্রীতি আমরা দেখেছি, তা অত্যন্ত প্রশংসনীয়।’

‎তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। একটি সুন্দর, সংস্কৃতিমনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গঠনে তিনি কাজ করছেন। এ কারণে আপনাদের জন্যও বিশেষ পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, আপনারা সেগুলোর সুফল পাবেন।’‎

‎তিনি আরও বলেন, ‘আপনাদের সহযোগিতা ও সেবা করার জন্য আমরা সবসময় পাশে থাকতে চাই। আমরা আশা করছি, ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরাও আপনাদের পাশে থাকব।’

‎মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন একটি সামাজিক ফাউন্ডেশন। কারও চিকিৎসার ক্ষেত্রে অসুবিধা হলে কিংবা পড়ালেখার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়লে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’

এ সময় জেলা প‚জা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফসহ প‚জা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দসহ বিভিন্ন প‚জা মÐপের নেতৃবৃন্দ।
‎অনুষ্ঠানের শুরুতে মোস্তাফিজুর রহমান ভ‚ঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ৪০টি মন্ডপে ২০ হাজার করে ৮ লাখ টাকা আর্থিক অর্থ মন্ডপ কর্তৃপক্ষের কাছে তুলে দেন।