চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 8, 2026
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে গুরুতর আহত ফারুক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা ওহেদা বেগমের করা মামলায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুকের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, গত ২৯ অক্টোবর বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ললাটি এলাকার আমিনুল ভেন্ডার, তাঁর ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুককে বাড়ি থেকে ডেকে ললাটি জনতা বাজারে নিয়ে যান। সেখানে তাঁকে আটকে রেখে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তোলা হয়।
একপর্যায়ে ফারুককে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ফারুকের মা ওহেদা বেগম বাদী হয়ে আমিনুল ভেন্ডার, অমিত হাসানসহ কয়েকজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় মামলা করেন। প্রথমে দÐবিধির ৩২৬ ধারায় মামলাটি করা হয়। তবে ফারুকের মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) ঢাকায় ময়নাতদন্ত শেষে রাতে ফারুকের মরদেহ ললাটি এলাকায় নিয়ে আসা হয়।
ছেলেকে হারিয়ে অভিযুক্তদের বিচার দাবি করেছেন ফারুকের মা ওহেদা বেগম।
তিনি বলেন, ‘আমার ছেলেকে বাজারের মধ্যে বহু মানুষের সামনে পিটিয়ে হত্যা করেছে। আমি অপরাধীদের বিচার চাই।’
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, দÐবিধির ৩২৬ ধারায় করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আইন নিজের হাতে তুলে নিয়ে যারা ফারুককে মারধর করেছেন, তাঁদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
মডেল মাসুদের বক্তব্যের পাল্টা জবাব দিলেন এমপি আজাদ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :