উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 31, 2026
নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া গতিতে চলা উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের চাপায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে শহরের চারারগোপ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরোজ আল মামুন।
নিহত রিকশা চালকের নাম আতিক বলে জানিয়েছে পুলিশ। ৩৫ বছর বয়সী আতিক গাইবান্ধার বাসিন্দা।
এ ঘটনায় আহতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আউয়ালের ছেলে মো. মাসুদ রানা (৩৯), বরিশালের মুলাদী থানার নাজিপুর গ্রামের ট্রলার শ্রমিক শাওন (৪০) এবং ফতুল্লার কাশীপুর খিলমার্কেটের ওহাদ আলী মাদবরের ছেলে মো. মোজাম্মেল (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচল করা উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৫৯১) যাত্রী নামিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল। শহরের ভেতরে চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে যাত্রীর আশায় দাঁড়িয়ে থাকা পাঁচটি অটোরিকশাকে চাপা দেয়।
“বাসের সজোরে ধাক্কায় রিকশাগুলো পুরোপুরি ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশাচালক ও পথচারীরা আহত হন,” বলেন এসআই মামুন।
গুরুতর আহত আতিককে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
আহত শাওন বলেন, তিনি বরিশাল থেকে ট্রলারে কাঠ নিয়ে নারায়ণগঞ্জে এসেছিলেন। দুর্ঘটনায় তিনি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।
সদর থানার এসআই সিরোজ আল মামুন বলেন, “ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তবে, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বক্স ২ বিভাগের আরো খবর
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
-
নির্বাচনে ১৫ জন জাল ভোটারকে চিহ্নিত করেছি : নিরব রায়হান
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩
-
জালিয়াতির অভিযোগে সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে নাসিকের হুঁশিয়ারি
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
-
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, গ্রেপ্তার ২
-
বন্দরে ময়না ক্লিনিকে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
-
বন্দরে মাকসুদা হত্যা মামলার মাস্টার মাইন্ড সামাউল অধরা
আপনার মতামত লিখুন :