রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 15, 2026
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একরামুনন্নেছা নামের এক স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর এলাকায় কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরিতে সহকারী শিক্ষিকা একরামুননেসা বিউটিকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।
আফজাল মোল্লা দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
হামলার শিকার শিক্ষিকা একরামুন্নেছা বিউটি জানান, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিজের মতো করে করতে চান বিএনপি নেতা আফজাল মোল্লা। সেসময় তিনি বাধা দেন এবং তার সঙ্গে তর্ক-বিতর্ক হয়। সেই থেকেই তার ওপর আক্রোশ ছিল আফজাল মোল্লার।
তিনি আরও বলেন, পূর্বশত্রুতার জেরে ঘটনার প্রতিশোধ নিতেই বুধবার দুপুরে কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে প্রবেশ করেন আবজাল। এসময় ঠুনকো অজুহাতে একরামুন্নেছার ওপর চড়াও হয়ে কিল-ঘুসি মেরে আহত করেন। এ ঘটনায় উপস্থিত শিক্ষকরা বাধা দিতে গেলে তাদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষিকাকে লাঞ্ছিতের ঘটনায় আফজাল মোল্লাকে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদসহ প্রাথমিক সদস্য ও দলীয় সব কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে আফজাল মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কেউ অন্যায় করলে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
পদ্মা সেতুর নিচ থেকে মাটি কাটছে কারা?
-
দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
বস্তা প্রতি অতিরিক্ত টাকা আদায় করা হয়নি : ব্যবসায়ী সোহাগ
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
২৪০টি পূজামণ্ডপে জেলা পরিষদের ২৪ লাখ টাকা অনুদান প্রদান
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
আপনার মতামত লিখুন :