নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 26, 2026 নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, যারা শেখ হাসিনা আসবেন বলে দেশে নৈরাজ্য করার পাঁয়তারা করছেন, তারা চরম ভুল করছেন। আর একটিও সন্ত্রাসী কর্মকান্ডের চেষ্টা করা হলে তা সহ্য করা হবে না। তাদের জন্য থাকবে জিরো টলারেন্স।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর আহমেদ স্টেডিয়ামে আয়োজিত দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নৈরাজ্য সৃষ্টিকারীদের সতর্ক করে দিয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, আপনারা সাবধান হয়ে যান। এদেশের সাধারণ মানুষকে শান্তিতে বাঁচতে দিন এবং স্বাধীনভাবে চলাফেরা করতে দিন।
বর্তমান সরকারের প্রশংসা করে তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন অত্যন্ত মানবিক। ইতোমধ্যেই তিনি তার উন্নয়ন ও কল্যাণম‚লক কার্যাবলীর মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন।

এমপি আজাদ বলেন, লুকিয়ে লুকিয়ে হাতে গোনা কয়েকজন লোক নিয়ে মিছিল করেন, হিম্মত থাকলে আড়াইহাজারে তা করে দেখান। পুরো আড়াইহাজারবাসীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের এসব প্রেতাত্মাদের যেকোনো ম‚ল্যে প্রতিহত করা হবে।

প্রতিবাদ সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিল।