ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 27, 2026
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক জামায়াত নেতার উপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগী দেলোয়ার হোসেনের।
পাগলা নয়ামাটি এলাকার প্রয়াত আব্দুর রবের ছেলে ৩১ বছর বয়সী দেলোয়ার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।
তিনি বলেন, নয়ামাটির ভাবির বাজার এলাকায় তার ডিম বিক্রির দোকানে হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন: আমিনুল ইসলাম কাজল (৪৫), রাসেল (২৮), সাকিব (২৭), দুলালের ছেলে আল-আমিন (২৫) ও নুরু (২৭)। তাঁরা সবাই পাগলা নয়ামাটি এলাকার বাসিন্দা।
অভিযোগে দেলোয়ার বলেন, গত সোমবার দুপুরে পাগলা নাককাটা বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। অভিযুক্তরা ওই টাকা থেকে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে তার দাবি। তিনি ও স্থানীয় অন্যদের বাধায় তা সম্ভব না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন।
দেলোয়ারের অভিযোগ, এর জেরে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে অভিযুক্তরা তাঁর দোকানে এসে এলোপাতাড়ি মারধর করেন। সাকিব কাঠের ডাসা দিয়ে তাঁর কপালে আঘাত করেন এবং রাসেল বাম চোখে ঘুষি মারেন। পরে কাজলের নির্দেশে অন্যরা তাঁকে মাটিতে ফেলে মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন করে গুম করার হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয় লোকজন তাঁকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে তিনি থানায় অভিযোগ দেন।
Box-4 বিভাগের আরো খবর
-
বন্ড সুতার সিন্ডিকেটে নাজেহাল ব্যবসায়ীরা
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
শহরে হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে সাখাওয়াত
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে বহিষ্কৃত দুই নেতা ফিরছেন যুবদলে
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের ৭ সদস্যের তালিকা জমা
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
-
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, গ্রেপ্তার ২
-
বন্দরে ময়না ক্লিনিকে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
-
বন্দরে মাকসুদা হত্যা মামলার মাস্টার মাইন্ড সামাউল অধরা
আপনার মতামত লিখুন :