অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 26, 2026 অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
বন্দর প্রতিনিধি: বন্দরে অটো রিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন অটো রিকশা চালক আহত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে বন্দর খেয়াঘাট সংলগ্ন অটো রিকশা স্ট্যান্ডে সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

আহতা হলো মোঃ বিল্লাল হোসেন (২৩) সিয়াম (১৯), আজিম (৩৫), রুবেল (৪৮), আলী(৪৫), সোহাগ (২৫) ও ইয়াসিন (২৮), মাকসুদা বেগম (৩৫)। মোঃ জুনায়েদ (২৫), শাহিদুল ইসলাম শাহিন (৪০), সাগর (৩০) পাপ্পু(৩০), নাজম‚ল(২২), লিংকন (৩৩)। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় , সোমবার সকালে বন্দর খেয়াঘাট এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশায় যাত্রী তুলছিলেন বন্দর- নবীগঞ্জ রুটের অটো রিকশা চালকরা। এ সময় স্থানীয় অজিতের নেতৃত্বে অপর পক্ষের কয়েকজন চালক এসে তাদের ওই স্ট্যান্ড থেকে যাত্রী তুলতে বাধা দেয় এবং নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

আহত চালক মো. জুনায়েদ জানান, সকালে আমরা নিয়ম অনুযায়ী খেয়াঘাট থেকে যাত্রী তুলছিলাম। এ সময় কয়েকজন এসে আমাদের বাধা দেয়। তাদের কথা না শুনে যাত্রী তোলা অব্যাহত রাখলে তারা আমাদের ওপর হামলা চালায় ও মারধর করে। 

ঘটনার পর থেকে বন্দর-নবীগঞ্জ এবং বন্দর-চৌধুরীবাড়ি রুটে ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। 

এ বিষয়ে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। অটো রিকশা চালকরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উভয় পক্ষকে নিয়ে বসে মীমাংসার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।