এবারের দুর্গোৎসবে মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ ছিল : সজল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 24, 2026
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, সদর থানা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, নবমীর দিন ভোর পর্যন্ত শহরের বাইরে থেকে প্রায় ৪ হাজার ৫০০টি গাড়ি নারায়ণগঞ্জে এসেছে বলে তিনি জানতে পেরেছেন। এ থেকেই বোঝা যায়, এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ ও আগ্রহ ছিল।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে মহানগরীর শারদীয় দুর্গোৎসবের সেরা ১০টি পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জের ৫২টি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।
পাশাপাশি পূজামণ্ডপগুলোর আয়োজকদের উৎসাহিত করতে সেরা ১০টি মণ্ডপকে পুরস্কার ও উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সুন্দর ও বর্ণিলভাবে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুরস্কারের গুরুত্ব তুলে ধরে যুবদলের এই নেতা বলেন, পুরস্কার পাওয়াটাই মুখ্য বিষয় নয়; বরং দীর্ঘদিনের পরিশ্রম, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর আয়োজন সম্পন্ন করার স্বীকৃতিই সবচেয়ে বড় বিষয়। এ ধরনের স্বীকৃতি পূজামণ্ডপের আয়োজকদের আগামী দিনে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে মনিরুল ইসলাম সজল বলেন, তাঁর নির্দেশনা ও সহযোগিতায় এবারের দুর্গাপূজায় আর্থিক অনুদান, উৎসবের আনন্দ-উৎসাহ এবং নিরাপত্তাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের রাতভর পূজামণ্ডপে অংশগ্রহণ এবং সড়কে মানুষের ব্যাপক উপস্থিতি এবারের উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
তিনি আরও বলেন, এবার প্রথমবারের মতো ঢাকার বাইরে খুলনা ও রাজশাহীতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পূজার আনন্দ ভাগাভাগি করেছেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে উৎসাহিত করেছেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপগুলোর পাশে থাকার নির্দেশনা দিয়েছেন, যাতে পূজা উদ্যাপনে কোনো ধরনের সমস্যা না হয় এবং সবাই আনন্দমুখর পরিবেশে উৎসব পালন করতে পারেন।
ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের আনন্দের এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে মনিরুল ইসলাম সজল বলেন, আগামী দিনগুলোতেও যেন আরও সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হয়, সেটিই সবার প্রত্যাশা। এ সময় তিনি নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের সবাইকে নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
এছাড়াও মহানগর বিএনপি ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না,জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষ, মিঠুন মোদক, সিনিয়র সহ-সভাপতি নিতাই দত্ত, সহ- সভাপতি সুশীল দাস, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার সাহা প্রমুখ।
Box-5 বিভাগের আরো খবর
-
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতা সহ ২১ জন আসামি
-
বন্দরে ময়না ক্লিনিকে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
-
এবারের দুর্গোৎসবে মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ ছিল : সজল
-
গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বিএনপি : টিপু
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
আদালতপ্রাঙ্গণে হাতাহাতির ঘটনায় দুই নেতার বিএনপি পদ স্থগিত
-
বন্দরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
আইভীর দুই আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ, মুন্না রিমান্ডে
-
এমপি আল আমিন ও শওকতের পদোন্নতি
-
সোনারগাঁয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩
-
লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার
-
শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
২৪০টি পূজামণ্ডপে জেলা পরিষদের ২৪ লাখ টাকা অনুদান প্রদান
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
আপনার মতামত লিখুন :