গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বিএনপি : টিপু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 24, 2026
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।
মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ সবাইকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে মহানগরীর শারদীয় দুর্গোৎসবের সেরা ১০টি পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিপু বলেন, “আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সহযোগিতা করতে পূজামণ্ডপে গিয়েছি। পূজার আচার-অনুষ্ঠান পালন করতে নয়, বরং তারা যেন নির্বিঘ্নে উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য তাদের পাশে দাঁড়িয়েছি।”
তিনি বলেন, স্বাধীনতার পর এবার শারদীয় দুর্গোৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে। এবারের পূজায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। তবে উৎসবকে ঘিরে কিছুটা উদ্বেগ ও চ্যালেঞ্জও ছিল। বিশেষ করে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের দিন সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। সৃষ্টিকর্তার রহমতে সবার সহযোগিতায় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, পূজার আগে থেকেই ফাউন্ডেশন সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করে আসছে। এবার মহানগরীর ৫০টি পূজামণ্ডপের মধ্যে সেরা ১০টি মণ্ডপকে উপহার দিয়ে উৎসাহিত করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে টিপু বলেন, “আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। আপনারাও আমাদের পাশে থাকবেন। আমরা চাই, আপনারা আমাদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও শক্তিশালী হোক।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে সংখ্যালঘু বলে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই; প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। সজলের যতটুকু অধিকার, কার্তিক ঘোষেরও ততটুকু অধিকার রয়েছে।
টিপু বলেন, “আমরা মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ—সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে রক্ষা করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলে ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।”
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
এছাড়াও মহানগর বিএনপি ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না,জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষ, মিঠুন মোদক, সিনিয়র সহ-সভাপতি নিতাই দত্ত, সহ- সভাপতি সুশীল দাস, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার সাহা প্রমুখ।
বক্স ২ বিভাগের আরো খবর
-
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতা সহ ২১ জন আসামি
-
বন্দরে ময়না ক্লিনিকে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
-
এবারের দুর্গোৎসবে মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ ছিল : সজল
-
গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বিএনপি : টিপু
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
আদালতপ্রাঙ্গণে হাতাহাতির ঘটনায় দুই নেতার বিএনপি পদ স্থগিত
-
বন্দরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
আইভীর দুই আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ, মুন্না রিমান্ডে
-
এমপি আল আমিন ও শওকতের পদোন্নতি
-
সোনারগাঁয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩
-
লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার
-
শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
২৪০টি পূজামণ্ডপে জেলা পরিষদের ২৪ লাখ টাকা অনুদান প্রদান
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
আপনার মতামত লিখুন :