লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 17, 2026 লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার
নারায়ণগঞ্জ সদর উপজেলার লালপুর পৌষাপুকুর পাড় অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টেলিভিশন উপহার দিয়েছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা।

শুক্রবার রাতে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সংস্থার সদস্য ক্রীড়াবিদ মো. সোহেল রানা ক্লাবের কর্মকর্তাদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত ও মসজিদ কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক হাজি ইউসুফ আলী, মসজিদ কমিটির সহসভাপতি হাজি কাদের, সামছুল হক সামছুসহ অনির্বাণ ক্রীড়া সংঘের কর্মকর্তা ও সদস্যরা।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ‘সারা দেশে খেলাধুলার প্রসার এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা। এরই ধারাবাহিকতায় পাড়া-মহল্লায় খেলার সামগ্রী বিতরণের পাশাপাশি ক্রীড়া সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

স্থানীয় পর্যায়ে ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমকে উৎসাহিত করা এবং ক্লাবের সদস্যদের অবসর সময় ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।