বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 17, 2026
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলুকে (৬০) পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে নগদ তিন লাখ টাকা সহ ৫ লাখ টাকার চেক মুক্তিপণ বাবদ আদায়ের অভিযোগ উঠেছে ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের বিরুদ্ধে। এ ঘটনাকে আড়াল করতে একটি কুচক্রি মহল মিথ্যা জাল-জালিয়াতির নানা অভিযোগ তুলে মিথ্যাচার করছে দিলুর বিরুদ্ধে। তবে বিএনপি কর্তৃক প্রেরিত প্রত্যয়নপত্রটি সত্য বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভুক্তভোগি দেলোয়ার হোসেন দিলু। এমনকি প্রত্যয়নপত্রটি সঠিক বলে জানিয়েছেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এতে অসাধু ও কুচক্রি মহলের হীন ও ন্যাক্কারজনক চক্রান্তের বিষয়টি স্পষ্ট হয়েছে।
জানা গেছে, জুলাই আন্দোলনের পর থেকে ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের লোকজন নানা ভাবে ইঙ্গিত দিয়ে চাঁদা দাবি করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২০ জুন ৪-৫ জন অস্ত্রধারী ব্যক্তি পুলিশ পরিচয়ে ব্যক্তি ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বিএনপি নেতা (কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সদস্য) দেলোয়ার হোসেন দিলু ওরফে দিলু মিয়ার পথ রোধ করে মাইক্রোতে টেনে হেচড়ে তুলে ফতুল্লা থানায় নেওয়ার কথা বলে। তবে ফতুল্লা থানায় না নিয়ে তাকে থানার কাছাকাছি মাজার গলিতে গাড়ি রেখে নানা টালবাহানা করে ও ফতুল্লা থানার ওসির সাথে কথা বলার ভয়ভীতি দেখায়। এ সময় তারা ভয়ভীতি দেখিয়ে দেলুকে বলে, ‘কোন কথা বললে গুলি করে হত্যা করে ফেলবো।’ এর এক পর্যায়ে তারা দিলুকে ফতুল্লার ডিআইটি মাঠে আসামি জুয়েল আরমানের কাছে নিয়ে যায়। সেখানে জুয়েল আরমান তাকে উদ্দেশ্য করে বলে, ‘এদের দ্বারা তোকে আমি অপহরণ করে এনেছি। তোকে ১০ লাখ টাকার চাঁদা দিতে বলেছিলাম, কিন্তু তুই টাকা দিলিনা। এখন টাকা না দিলে জানে শেষ করে ফেলবো।’ এসব কথা বলে জুয়েল আরমান দিলুকে চড় মারে। এক পর্যায়ে বাধ্য হয়ে দিলু তার লোকজনদের ফোন করে নগদ তিন লাখ টাকা ও ৫ লাখ টাকার চেক নিয়ে আসতে বলে। পরে সেই টাকা ও চেক তাদের হাতে তুলে দেয়। মুক্তিপণের টাকা পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানকে আসামি করে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগির ছেলে জুয়েল হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেন।
অভিযুক্ত ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমান বলেন, দিলুকে অপহরণ নয়-জমি বিক্রির টাকা নিতে চাপ দিয়েছিলেন বলে জানায় জয়েল আরমান। তিনি বলেন, বেকারীর গলিতে দিলুর একটা জায়গা আছে, সেখান থেকে দুই শতাংশ জায়গা তিনি আমাকে দিবে বলে একটা দাম ধরা হয়েছিল। তবে সেই জমি না দিলে টাকার পরিবর্তে জমির হিসেব অনুযায়ী লভ্যাংশ দিবে আমাকে। তবে তিনি আমাকে না জানিয়ে জমিটি অন্যত্র বিক্রি করে ফেলেছে। এরপর দীর্ঘদিন আমি তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকি। এরপর ওই দিন তিনি হাসিমুখে আমাকে নগদ টাকা ও চেক দিয়ে গেছেন।
বৈষম্য বিরোধী মামলার প্রসঙ্গে তিনি বলেন, আমি তাকে মামলা দেইনি। মামলার বাদীকে আমি চিনিনা।
জুয়েল আরমানের মিথ্যাচারের বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভুক্তভোগী বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু বলেন, সে মূলত চাঁদাবাজ। সে পুলিশ গিয়ে আমাকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে নগদ ও চেকে আমার কাছ থেকে ৮ লাখ টাকা নিয়েছে। অপহরণ মামলার মত জঘন্যতম অপরাধ ঢাকতে সে জমি বায়নার কথা বলে মিথ্যাচার করছে। তার সাথে জমি বেচা-কেনার কোন ঘটনা ঘটেনি। এই সংক্রান্ত কোন ডকুমেন্ট তিনি দেখাতে পারবেনা। এ বিষয়ে সে মিথ্যা কথা বলছে। আমি তার এই মিথ্যাচারের ওপেন চ্যালেঞ্জ করলাম।
এদিকে বিএনপি নেতা দিলুকে ফাঁসাতে চতুর আসামি পক্ষ তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দুটি হত্যা মামলায় আসামি করিয়েছেন।
জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গুলিবিদ্ধ হয়ে রাকিব নামে এক যুবক নিহত হয়। সেই ঘটনায় তার বাবা মোশারফ হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দয়ের করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১৯৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়। সেই আসামিদের তালিকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলুর নাম রয়েছে।
একইভাবে বৈষম্য বিরোধী আরেকটি (পারভেজ) হত্যা মামলায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলুকে আসামি করা হয়। সেই মামলার আসামি থেকে বিএনপি নেতা দিলুর নাম বাদ দেওয়ার জন্য জেলা পুলিশ সুপার বরাবর আবেদন করা হয়।
তবে এখানে প্রশ্ন উঠেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে বিএনপি নেতাকর্মীরা সক্রিয়ভাবে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের অংশগ্রহণ করেছে, আবার অনেকে আহত-নিহত হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের হত্যা মামলায় বিএনপির নেতাকর্মীরা কিভাবে মামলা আসামি হয়। এসব প্রশ্নের জবাবে বিএনপি নেতা দিলু তার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের কাছ থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে এই মর্মে একটি প্রত্যয়নপত্র গ্রহণ করেন। আর তাতে তেলে বেগুনে জ্বলে উঠে অপহরণকারী-সন্ত্রাসী জুয়েল আরমান গং। তারা বিভিন্ন মাধ্যমে উক্ত প্রত্যয়নপত্রটি মিথ্যা, জাল-জালিয়াত বলে প্রচার করে আসছে। তবে এ বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভুক্তভোগী বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু।
এ বিষয়ে বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু বলেন, আমি দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। এই মর্মে আমি কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করেছি। এটা মিথ্যা বা জাল হওয়ার সুযোগ নেই। এ বিষয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি- অপহরণের ঘটনা আড়াল করতে ওই কুচক্রি মহল মিথ্যা কুৎসা রটাচ্ছে।
প্রত্যয়নপত্র দেওয়ার কথা স্বীকার করে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, দিলু বিএনপির রাজনীতি করে, তিনি বিএনপির সক্রিয় সদস্য। এ বিষয়ে তিনি প্রত্যয়নপত্র চাইলে আমি তাকে প্রত্যয়নপত্র দিয়েছি।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া বলেন, কোন অসাধু চক্রের কারণে বিএনপি কোন নেতাকর্মী মামলার আসামি তদন্ত করে পুলিশের উচিত অতি শিঘ্রই মামলা থেকে তার নাম বাদ দেওয়া। এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপির কোন নেতাকর্মী হয়রানির শিকার হোক এটা কোনভাবেই কাম্য নয়।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, বিএনপির লোকের নামে মিথ্যা মামলা কেন হবে। কেউ যদি বিএনপি নেতাকর্মীদের বৈষম্য বিরোধী মামলায় নাম দিয়ে থাকে, এটার অতি দ্রæত তদন্ত করে নাম বাদ দিতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের মামলা হলে পুলিশ-প্রশাসনকে বলা হয়েছে, তদন্ত করে দ্রæত নাম দেওয়ার জন্য।
বক্স ২ বিভাগের আরো খবর
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :