নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 29, 2026
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে সমন জারির কাগজ প্রদানের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত রফিক।
জানা গেছে, সম্প্রতি বন্দরের মদনগঞ্জ এলাকায় হেলেনা নামে এক নারীর বিরুদ্ধ চাঁদপুর আদালতে মামলা হয়েছে। সেই মামলার নোটিশ বিবাদী হেলেনাকে দিয়েছেন জারীকারক রফিক। তবে সেই নোটিশ প্রদান বাবদ বিবাদীর কাছ থেকে নগদে ৫শ টাকা ও বিকাশে ১৫শ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে হেলেনা বেগম অভিযোগ করে বলেন, চাঁদপুর আদালতে আমি সহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলার নোটিশের কাগজ আমাকে দিয়েছে আদালতের জারীকারক রফিক। তবে তিনি নোটিশের কাগজ দেওয়ার বিনিময়ে টাকা দাবি করে। পরে তাকে নগদে ৫শ টাকা ও বিকাশে ১৫শ টাকা দিয়েছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিক বলেন, অর্থ আত্মসাতের ও হুমকি দেওয়ার ঘটনায় ওই নারী সহ চারজনের বিরুদ্ধ মামলা হলে আদালতের সমন জারির কাগজ এসেছে। তাদেরকে চাঁদপুর কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে।
টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ভুক্তভোগী হেলেনা সহ যারা আমাকে টাকা দিয়েছে তাদেরকে নিয়ে আসেন। চায়ের দাওয়াত রইলো।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, একজন জারীকারক কে কেউ খুশি হয়ে টাকা দিতে পারে। তবে জারীকারক কখনো টাকা দাবি করতে পারেনা। এটা কেউ করে থাকলে অন্যায় করেছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে যথাযথ প্রমাণ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিচারক বরাবর অভিযোগ দিতে হবে।
Box-7 বিভাগের আরো খবর
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :