কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 8, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী। তাঁর স্থলাভিষিক্ত হয়ে মহানগর কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম (মুক্তি)। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক শওকত আলী কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মহানগর আহ্বায়কের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
এ অবস্থায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম (মুক্তি)-কে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীন ইসলাম মুক্তি নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা কমান্ডার সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
অন্যদিকে শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ায় তাঁকে মহানগরের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে শাহীনা ইসলাম মুক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
মডেল মাসুদের বক্তব্যের পাল্টা জবাব দিলেন এমপি আজাদ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :