যুক্তরাষ্ট্রের দাবানলে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানলে আটকে পড়েছেন ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি। এক ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা নিজেই খবরটি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়েছে। অনেক হলিউড তারকার বাড়িও পুড়েছে এই দাবনলে।
নোরা সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন কয়েকটি ইভেন্টে অংশ নিতে। হঠাৎ দাবানলের ঘটনায় তিনি সেখানে আটকে পড়েন।
ইনস্টাগ্রাম স্টোরিতে নোরাকে বলতে শোনা যায়, ‘আমি লস অ্যাঞ্জেলেসে আছি। এখানে দাবানলে পুড়ে গেছে বেশ কয়েকটি অঞ্চল। আমরা মাত্র পাঁচ মিনিট আগে খবর পেয়েছি। আমাদের টিমের সবাইকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। প্রয়োজনীয় সবকিছু দ্রুত প্যাক করে এখান থেকে সরে যাচ্ছি। আজ আমার ফ্লাইট আছে। জানি না আমি এটি ধরতে পারবো কিনা। আশা করি এটি বাতিল হবে না। এই অভিজ্ঞতা ভয়ঙ্কর। এর আগে এমন দাবানল আমি দেখিনি।’
নোরার আরেকটি ভিডিও স্টোরিতে দেখা যায়, আগুনের লেলিহান শিখায় চারপাশ আগুনরঙা হয়ে উঠেছে। এমন অবস্থায় নোরাকে বহনকারী গাড়িটি এয়ারপোর্টের দিকে ছুটে চলেছে।
বিনোদন বিভাগের আরো খবর
-
লেংটার মেলা বন্ধে সভায় মামুন মাহমুদ বললেন, ‘অসামাজিক কার্যক্রম হতে দিবো না’
-
মাদক নিয়ন্ত্রণে আইনের সংশোধন প্রয়োজন, বললেন মাসুম বিল্লাহ
-
শ্রমিক আন্দোলন শান্ত করতে রাজপথে ছিলেন আজাদ-রিয়াদ-আশা
-
এমপি দিপু ও কাজী মনির অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
-
শহরের আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
জামায়াতের কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
-
আ.লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে সরকার : এমপি আল আমিন
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
আপনার মতামত লিখুন :