ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 9, 2026
নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকাণ্ডের তদন্ত খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, মামলার তদন্ত শেষ করে আপনাদের বিস্তারিত জানানো হবে। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং অনেক অগ্রগতি আছে। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই এটা জানিয়ে দিবো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।
র্যাব কর্মকর্তা বলেন,পরিবারের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। এটা তদন্ত দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন। তদন্তটাকে যাতে তদন্তের মতো যেনো সুন্দরভাবে শেষ হয় এবং এটার যেনো ভালো রেজাল্ট আসে সবাই এটার কামনা করি। আপনাদের বলবো অতি শীঘ্রই এটা শেষ হবে ইনশাল্লাহ।
ওসমান পরিবারের সম্পৃক্ততার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তদন্ত রিপোর্ট যখন দেওয়া হবে তখন আপনাদের বিস্তারিত ভাবে জানানো হবে।
ত্বকী ছিলেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী রফিউর রাব্বীর ছেলে। ২০১৩ সালের ৬ মার্চ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে স্থানীয় একটি পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় ত্বকী। এর দুই দিন পর তার মরদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।
গত ১২ বছরে একাধিক তদন্ত হলেও এখন পর্যন্ত এই মামলায় কোনো চার্জশিট আদালতে দাখিল করা হয়নি।
গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর ছয়জনকে গ্রেপ্তারের করা হয়। সে মামলায় তারা এখন জামিনে আছেন। তবে এই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত ওসমান পরিবারের সদস্যরা গত ৫ আগস্টের পর থেকেই পলাতক।
গত ১৮ সেপ্টেম্বর র্যাব তদন্ত সম্পন্ন করার জন্য নারায়ণগঞ্জ আদালতের কাছে অতিরিক্ত সময় চেয়েছিল। শুনানি শেষে আদালত সংস্থাটিকে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দেয়।
বর্তমানে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক রঞ্জন মজুমদার মামলাটির তদন্ত করছেন।

নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান

নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :