অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রধান শিক্ষক হরিকান্তর বিরুদ্ধে মানববন্ধন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 1, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জ দক্ষিনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপকের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।
রবিবার (২১সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণবাগ এলাকায় ওই বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেন শতাধিক অভিভাবক ও স্থানীয়রা।
অভিযুক্ত হরিকান্ত সরকার দীপক হলেন রূপগঞ্জের দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিভাবক বাবুল মিয়া বলেন, স্কুলের চাল ভেঙে পানি পড়ে, শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই। অথচ প্রতি বছর উন্নয়নের বাজেট বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে উন্নয়ন হচ্ছেনা। এ নিয়ে তাকে প্রশ্ন করলে নানা টালবাহানা করেন। আমরা তার দ্রুত বদলির দাবি জানাই।”
বিদ্যালয়ের জমি দান করেছেন মুমিন মিয়া। তিনি অভিযোগ করেন, “প্রধান শিক্ষক হরিকান্ত নিয়মিত ডিউটি করেন না। এ নিয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। জমির দালালি করাই তার মূল কাজ। এসব অবহেলার কারণে বিগত কয়েক বছরে ছাত্র সংখ্যা ৫০০ থেকে কমে মাত্র ২৪ জনে নেমেছে। সম্প্রতি স্কুলের ফ্যান, বৈদ্যুতিক তার ও আসবাবপত্র চুরি হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এভাবে নানা অনিয়মের মাধ্যমে স্কুলকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।”
এলাকাবাসী জালাল উদ্দিন বলেন, গত ১৫ সেপ্টেম্বর ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হলেও তিনি দাম্ভিক ভঙ্গিতে বলেন, তাকে স্কুল থেকে তাড়ানোর মতো লোক নেই।”
অভিভাবক কুলসুম বেগম বলেন, এই শিক্ষকের ভাষা ও আচরণ খুবই খারাপ। তিনি খুব বদমেজাজী এবং তার ইচ্ছামত শ্রেণিকক্ষের কার্যক্রম পরিচালনা করে আসছেন। আমরা এই শিক্ষকের অপসারণ চাই।”
এর আগে, গত ২৫ জুলাই দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক নওরোজ পত্রিকার প্রতিনিধি নাজমুল হোসেনকে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দেন প্রধান শিক্ষক হরিকান্ত সরকার। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত হয়ে ওই শিক্ষক সাংবাদিককে ‘বেয়াদবের বাচ্চা’ বলে গালি দেন এবং মারধরের হুমকি দেন।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হোসেন বলেন, “ স্কুলের অনিয়ম ও দুর্ণীতির বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রধান শিক্ষক আমাকে চড়-থাপ্পর মারতে উদ্যত হন এবং প্রাণনাশের হুমকি দেন। এমনকি অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করেন। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। তবুও এই দাম্ভিক শিক্ষক রয়েছেন বহাল তবিয়তে।
এ বিষয়ে অভিযুক্ত হরিকান্ত সরকার দীপককে একাধিকবার ফোন করেও মন্তব্য পাওয়া যায়নি।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :