আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 18, 2026
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দীর্ঘদিনের প্রত্যাশিত আড়াইহাজার-পুরিন্দা সড়কের উন্নয়নকাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১১ দশমিক ৫ কিলোমিটার মূল সড়ক এবং ২ কিলোমিটার সংযোগ সড়ক নিয়ে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
শনিবার (১৮ জুলাই ) সকালে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ উদ্বোধন করেন ।
এ সময় এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সড়কের দুরবস্থার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছিলেন। সড়কটি চালু হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সড়কটির উন্নয়নকাজ শুরু করতে একাধিকবার দরপত্র (টেন্ডার) আহ্বান করা হলেও বিভিন্ন কারণে তা বাতিল হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন করে দরপত্র আহ্বান করা হলে প্রকল্পটির কাজ শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার পর শনিবার আনুষ্ঠানিকভাবে সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা পবিত্র মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির উন্নয়ন সম্পন্ন হওয়ায় তাদের যাতায়াতে সময় ও খরচ দুটিই কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
Box-3 বিভাগের আরো খবর
-
ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন হবে: এমপি আজাদ
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নারায়ণগঞ্জে ফুটবল স্টেডিয়াম চাইলেন শিল্পপতি রাকিব
-
আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ, সেক্রেটারী ইকবাল
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
পথশিশুদের প্রতি জুমায় খাবার বিতরণ করেন বিএনপির সদস্য সচিব টিপু
-
মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারীদের দুই লাখ টাকার অনুদান প্রদান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
-
ফতুল্লায় তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
-
গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
-
দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
-
বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :