রোটারী ক্লাব অফ রিভার সিটির উদ্যোগে বস্ত্র বিতরণে দিদার খন্দকার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 17, 2026 রোটারী ক্লাব অফ রিভার সিটির উদ্যোগে বস্ত্র বিতরণে দিদার খন্দকার
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোটারী ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) গোয়ালপাড়া নতুন সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ প্রাঙ্গণে দেড় শতাধিক বস্ত্র বিতরণ করেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী,  রিভার সিটি’র প্রজেক্ট চেয়ার রোটারিয়ান দিদার খন্দকার।

বক্তারা বলেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, রোটারী ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির প্রজেক্ট চেয়ার রোটারিয়ান দিদার খন্দকারের উদ্যোগে প্রতি বছর শারদীয় দূর্গাপূজা আপনাদের উপহার দিয়ে থাকি। এবারো আপনাদের মাঝে তিনি বস্ত্র নিয়ে এসেছেন, তার জন্য সবাই আশীর্বাদ করবেন। দিদার খন্দকারের এমন উদ্যোগকে আমাদের ক্লাব গর্ববোধ করি। তিনি আপনাদের পাশে সব সময় থাকেন, বিগত সময়ে আপনাদের পাশে তিনি ছিলেন। আজকের বস্ত্র বিতরণ শুধু আপনাদের দূর্গাপূজা উপহার হিসেবে নিবেন।

এ সময় রোটারী ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি’র অ্যাডভোকেট ধনাঞ্জয় কুমার জয়, চার্টাড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটর সেক্রেটারী ইব্রাহিম রাজু, পাস্ট প্রেসিডেন্ট কাজী শফিকুল ইসলাম বাবু, মশিউর রহমান শাকির, সেক্রেটারী আবু মোর সিদ্দিক নূর, ইনকামিং প্রেসিডেন্ট কাজী শাহিন, ইউংগার লিডার তৌফিক হাসান, রিসাদ হোসেন, পূজা কমিটির সভাপতি, সেক্রেটারী ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।