গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 16, 2026
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চার জন সহ পাঁচজন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলার মদনপুর এলাকার মোস্তফা মিয়ার বাড়ির নিচতলার একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—দিনমজুর মো. মান্নান (৫০), তাঁর স্ত্রী সুলতানা বেগম (৩৫), ছেলে সিয়াম (৯), মেয়ে মিম (১৩) এবং প্রতিবেশী শিশু হযরত আলী (৮)।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আহতদের মধ্যে সুলতানার শরীরের ৯০ শতাংশ, শিশু সিয়ামের ৭৭ শতাংশ, মীমের ৪১ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ এবং শিশু হযরত আলীর ৮ শতাংশ পুড়ে গেছে। সুলতানা ও সিয়ামের অবস্থা সবচেয়ে বেশি আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায় , গত ১ জুন এই পরিবারটি চাঁনপুরস্থ আক্তার হোসেনের বাসা ভাড়া নেন। এদিকে এলপিজি সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে রান্না ঘরে গ্যাস ছড়িয়ে পরে। বৃহস্পতিবার সকালে আনুমানিক সাড়ে ৬টায় ভাড়াটিয়া মান্নান মিয়ার স্ত্রী সুলতানা রান্নাঘরের দরজা ও জানালা না খুলে চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়ে হঠাৎ আগুন বাসার চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ওই পরিবারের ৪ জন ও অন্য একটি পরিবারের ১ জন শিশুসহ মোট ৫ জন অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মান্নান পেশায় একজন দিনমজুর। তিনি এক কক্ষের ছোট একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং ঘরের ভেতরই রান্নার ব্যবস্থা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে দরজা-জানালা বন্ধ থাকায় সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে ঘরের ভেতরে গ্যাস জমে যায়। সকালে রান্না করার জন্য দিয়াশলাই জ্বালানো মাত্রই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন লেগে যায়। এতে পাঁচজন দগ্ধ হন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ব্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদান রাখায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন ব্যবসায়ী সোহাগ
-
তিন সংগঠনে নির্বাচিত মোহাম্মদ সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা
-
ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন হবে: এমপি আজাদ
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নারায়ণগঞ্জে ফুটবল স্টেডিয়াম চাইলেন শিল্পপতি রাকিব
-
আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ, সেক্রেটারী ইকবাল
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
পথশিশুদের প্রতি জুমায় খাবার বিতরণ করেন বিএনপির সদস্য সচিব টিপু
-
মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারীদের দুই লাখ টাকার অনুদান প্রদান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
-
ফতুল্লায় তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
-
গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
-
দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
-
বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :