যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতা সহ ২১ জন আসামি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 24, 2026
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তিনদিন পর শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিহতের ভাগিনা ইসমাঈল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।
মামলায় আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
নিহত ফকির জহিরুল ইসলাম (৪৮) আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের খালিয়ারচর গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান বেপারীর ছেলে।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন জহিরুল ইসলাম। প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য আসামিরা বিভিন্ন সময়ে তাকে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন নিহতের ভাগিনা।
বাদীর অভিযোগ, গত বুধবার রাতে ওষুধের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় হামলার শিকার হন জহিরুল ইসলাম। এ সময় কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, যুবদল নেতা হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
প্রধান খবর বিভাগের আরো খবর
-
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতা সহ ২১ জন আসামি
-
বন্দরে ময়না ক্লিনিকে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
-
এবারের দুর্গোৎসবে মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ ছিল : সজল
-
গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বিএনপি : টিপু
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
আদালতপ্রাঙ্গণে হাতাহাতির ঘটনায় দুই নেতার বিএনপি পদ স্থগিত
-
বন্দরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
আইভীর দুই আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ, মুন্না রিমান্ডে
-
এমপি আল আমিন ও শওকতের পদোন্নতি
-
সোনারগাঁয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩
-
লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার
-
শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
২৪০টি পূজামণ্ডপে জেলা পরিষদের ২৪ লাখ টাকা অনুদান প্রদান
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
আপনার মতামত লিখুন :