বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 2, 2026
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামী মো. জনি (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানার কলাবাগ সরদারবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় এই পৈশাশিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত জনি সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কলোনি এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। নিহত সাথী বেগম (৩৮) দুই সন্তানের জননী ছিলেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে ঢাকার মিরপুর মুসলিম ক্যাম্প এলাকার রাজু মিয়ার মেয়ে সাথী বেগমের সঙ্গে জনীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই জনি বিভিন্ন অযুহাতে সাথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
নিহতের ভাই ইমরান হোসেন জানান, বোনের সংসার টিকিয়ে রাখতে ২০২৪ সালে তিনি প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে জনীর পৈত্রিক এলাকায় একটি আধাপাকা বাড়ি নির্মাণ করে দিয়েছিলেন। পরবর্তীতে সেই বাড়ি ভাড়া দিয়ে এই দম্পতি বন্দরের কলাবাগ সরদারবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। কিন্তু তাতেও জনীর স্বভাব বদলায়নি। বুধবার বিকেলে তুচ্ছ তর্কের একপর্যায়ে জনি ধারালো অস্ত্র দিয়ে সাথী বেগমের গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যান।
হত্যাকাণ্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক জনীর অবস্থান নিশ্চিত করে রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘাতক স্বামী অপরাধ স্বীকার করেছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
গ্যাস সংকটে কারখানায় উৎপাদন অর্ধেকে, ঋণ খেলাপির শঙ্কা তিন ব্যবসায়ীদের
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
ব্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদান রাখায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন ব্যবসায়ী সোহাগ
-
তিন সংগঠনে নির্বাচিত মোহাম্মদ সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা
-
ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন হবে: এমপি আজাদ
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নারায়ণগঞ্জে ফুটবল স্টেডিয়াম চাইলেন শিল্পপতি রাকিব
-
আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ, সেক্রেটারী ইকবাল
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
-
ফতুল্লায় তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
-
গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
-
দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
-
বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :