শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 17, 2026 শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন।

দুর্গাপূজা সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নারায়ণগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকা এবং সব ধর্মের মানুষের উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রত্যাশা জানান।

তিনি সনাতন ধর্মাবলম্বী সবার সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।