যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 7, 2026
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য স্বাধীনতা শোভাযাত্রা ও বর্ণিল র্যালিতে সহস্রাধিক নেতাকর্মীর এক বিশাল বহর নিয়ে অংশ নেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
শনিবার (৭ নভেম্বর) র্যালিটি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিকমিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এমপি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিগত সময়ে আমরা আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ ও আড়াইহাজার সবসময় রাজপথে ছিল। ক্রাইসিস মোমেন্টে রাজপথে ছিলাম। দলের ভাল সময় যাচ্ছে। যারা ক্রাইসিসে থাকবে, তারা সবসময় থাকবে।
তিনি বলেন, আমরা সবাই দেশের জন্য কাজ করি। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য কীভাবে কাজ করছেন। প্রগতিশীল বাংলাদেশ গড়ার পথে যদি কেউ বাঁধা হয়ে দাড়ায়, জনগণের কেউ যদি ক্ষতি করতে চায়। মোনাফেকি করে কাজ হবে না, জনগণ ও বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
তিনি আরও বলেন, আমরা যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবোই। আজকের সাধারণ ছুটির দাবী বাংলাদেশের জনগণের। এটা জনগণের দাবী, সরকার মেনে নিয়েছে। অতীতেও জনগণ চেয়েছে কিন্তু তারা দেয়নি।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ ও আড়াইহাজার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, লাল-সবুজ পতাকা এবং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নয়াপল্টনে সমবেত হন।
সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে এই সুবিশাল মিছিল ও নেতাকর্মীদের সুসংগঠিত উপস্থিতি পুরো র্যালিতে এক ভিন্ন মাত্রার প্রাণচাঞ্চল্য এনে দেয়।
র্যালিতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের সর্বসাধারণ অংশ নেন। আড়াইহাজার বিএনপি ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর এই ব্যাপক উপস্থিতি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে এবং মিছিলটি পুরো পথজুড়ে জনসমুদ্রে এক বিশেষ আলোড়ন সৃষ্টি করে।
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতা সহ ২১ জন আসামি
-
নারায়ণগঞ্জ বারে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
দিদার খন্দকারের চমকপ্রদ ‘বেবী ল্যান্ড’ পার্ক উদ্বোধনে জাকির খান
-
শ্রমিক অসন্তোষের নেপথ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা, বললেন রিয়াদ চৌধুরী
-
আইনজীবী স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
আপনার মতামত লিখুন :