সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 12, 2026
নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও গোল্ডকাপ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টেবর) সকালে সদর উপজেলার কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন, খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ভেনু ভিত্তিক দায়িত্ব বন্টনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা গৃহিত হয়।
সভার শুরুতেই সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, পেশাদারিত্বের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী সর্বস্তরে খেলা ছড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তারই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ স্থাপনার নির্দেশ দিয়েছেন এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল খেলার মাঠ রয়েছে তা খেলার জন্য উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে আমরা সদর উপজেলা ক্রীড়া সংস্থা যে পদক্ষেপ নিয়েছি ছাত্র এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা তা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। সমগ্র সদর উপজেলা পর্যায়ে ইউএনও কাপ টুর্নামেন্টের আয়োজন করেছি। প্রতিটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি করে টিম থাকবে। আমাদের চেষ্টা থাকবে খেলাটাকে সমগ্র সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনা হয়। আমাদের এই উদ্যোগটা প্রচার এবং প্রসার করা হলে মানুষের মাঝে আগ্রহ বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিস এস এম ফয়েজ উদ্দিন বলেন, এই খেলায় সাতটি ইউনিয়ন ও একটি ফুটবল ক্লাব সহ মোট আটটি দল অংশগ্রহণ করবেন। সাতটি ইউনিয়নের ৭ জন চেয়ারম্যান দলের দায়িত্ব পালন করবেন। প্রতিটি খেলা নক আউট সিস্টেম। প্রতিটি দলকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলার সামগ্রী উপহার দেওয়া হবে। সাতটি ইউনিয়নে সাতটি খেলার মাঠ তৈরি করা হবে। প্রতিটি ইউনিয়নে একজন করে লাইসেন্সধারী প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে একটি করে ড্রেসিংরুম ব্যবস্থা করা হবে। খেলায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শালআর্ট, সাতার, ভলিবল, টেবিল টেনিস খেলার ব্যবস্থা রয়েছে।
অবস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রীড়াবিদ মোঃ সোহেল, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েত নগর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ সহ ক্রীড়াবিদ ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্স ২ বিভাগের আরো খবর
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :