ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 10, 2026
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইটভাটার ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত দশজন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুর বারোটার দিকে বক্তাবলী ইউনিয়নের আকবরনগর গ্রামে এই ঘটনা ঘটে।
বিকেল ছয়টার দিকেও উভয়পক্ষের লোকজন দুইদিকে অবস্থানে রয়েছেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যও মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছামেদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার ও ধলেশ্বরী নদীর তীরের ইটভাটায় শ্রমিক ও মাটি সরবরাহের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উভয়পক্ষের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে আকবনগরের পাশের গ্রাম চরবক্তাবলী এলাকায় ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় অতিথি হিসেবে ছিলেন হালিম আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সভা শেষে রান্না করা খিচুড়িও খান নেতা-কর্মীরা। পরে দুপুরে অনুসারীদের নিয়ে আকবরনগর গ্রামে আওয়ামী লীগ নেতা ছামেদ আলীর বাড়ির সামনে মহড়া দেন হালিম। এ সময় ছামেদ আলীর লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।
এই ঘটনায় ছামেদ আলীর ছোটছেলে মো. হৃদয় (২৬) গুলিবিদ্ধ হন। তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয় বলে জানান এ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অপু কুমার সাহা।
একই হাসপাতালে বক্তাবলীর আলাউদ্দিন শেখের ছেলে রাজু শেখ (৩০) নামে আরেক যুবকের পায়ে দু’টো টেঁটাবিদ্ধ অবস্থায় আসেন। তাকেও ঢামেকে পাঠানো হয় বলে জানান ওই চিকিৎসক।
এছাড়া, আকবরনগরের শামসুল (৩২) ও মধ্যনগরের সৌরভসহ (২৮) অন্তত দশজন এ ঘটনায় আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে রাজু বলেন, “আমরা বিএনপির লোক। এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ লোকজন মিটিং-মিছিল করতেছে, আমাদের বাড়িঘরে হামলা করতেছে। ইটভাটাগুলো সব দখল করে রেখেছে সামেদ আলী ও তাদের লোকজন। আমরা এলাকায় শান্তি-শৃঙ্খলা দরকার, এইসব বলছি দেইখা তারা আমাদের উপর হামলা করছে।”
অন্যদিকে, বাসা থেকে বেরিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে বিএনপি নেতা হালিম আজাদের লোকজনের হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন হৃদয়। “পূর্ব-শত্রুতার জের ধরে আমাদের উপর হালিম হামলা করছে। তার দলবল এলোপাথারি গুলি করছে,” অভিযোগ করেন হৃদয়।
তবে, বিএনপি নেতা হালিম আজাদ বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের কৃষক দলের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে যাবার পথে সামেদ আলীর লোকজন আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। সামেদ আলী নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি, তারপরও তাদের লোকজন ইটভাটাগুলোতে চাঁদাবাজি করে বেড়ায়। আমরা চাঁদাবাজি বন্ধের পক্ষে। আমরা কোনো হামলার পক্ষে না।”
বিএনপি নেতা হালিম আজাদের বিরুদ্ধে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের উপর হামলারও অভিযোগ ওঠে। পরদিন ফতুল্লা মডেল থানায় এই ঘটনায় থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাও হয়।
এদিকে, শনিবার সংঘর্ষের ঘটনার পর দুপুর তিনটার দিকে বিএনপির নেতা-কর্মীরা সামেদ আলীর বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
সামেদ আলী বলেন, “আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের লগে আগে ছিলাম। কিন্তু কোনো পদ-পদবী ছিল না। আগস্টের পর আমরা ব্যবসা-বাণিজ্য সব দখল করছে বিএনপির লোকজন। আমার স্ত্রী ছাড়া বাড়িতে কেউ থাকে না। আমাগো সরাইয়া দিয়া সবকিছুর দখল নিতে চায় হালিম ও তার লোকজন।”
স্থানীয়রা বলেন, ৭১ বয়সী সামেদ আলী আকবরনগরে দুর্ধর্ষ হিসেবে পরিচিত। আওয়ামী লীগের আমলে সামেদ আলী ও তার লোকজন আধিপত্যের দ্বন্দ্বে বেশ কয়েকবার প্রতিপক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। সামেদ আলীর বিরুদ্ধে থানায় হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শামীম হোসাইন। তিনি বলেন, “সংঘর্ষের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার ও কিছু টেঁটা জব্দ করেছি। আমাদের অভিযান চলমান রয়েছে।”
প্রধান খবর বিভাগের আরো খবর
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
-
ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে রিয়াদ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
আদালতপাড়ায় হাতাহাতির ঘটনায় বিএনপির দুই নেতাকে শোকজ
-
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নারায়ণগঞ্জ বারে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে মানুষের ঢল
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
আপনার মতামত লিখুন :