ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে মানুষের ঢল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 1, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা বের করা হয়। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় শহরের নিতাইগঞ্জ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ২ নম্বর রেলগেট ও চাষাঢ়া হয়ে পুনরায় নিতাইগঞ্জে এসে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এতে ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সদস্য ও ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদীর নেতৃত্বে জশনে জুলুসটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অংশগ্রহণকারীদের হাতে ও মাথায় ছিল সবুজ রঙের কালিমা লেখা পতাকা। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল— “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”, “নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ।”
মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে প্রতিবছর এ আয়োজন হয়ে আসছে।
এ বিষয়ে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন কমিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জ শহরের অভ্যন্তরীণ শৃঙ্খলা সুন্দরভাবে বজায় রেখে ৪০ থেকে ৫০ বছর ধরে এ আয়োজন চলে আসছে। সেই ধারাবাহিকতা আজও মুর্শিদ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে ধরে রাখা হয়েছে।
তিনি বলেন, মুসলমানদের মধ্যে একতা রয়েছে এবং রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শের ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। অনেক আলেম, কওমি ও মাদরাসার ছাত্রও এ আয়োজনে অংশ নিয়েছেন। কওমি, সুন্নি বা আলিয়া পরিচয় যা-ই হোক, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সদস্য ও ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, কুরআন হাদিসের আলোকে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালনের অসংখ্য দলিল রয়েছে। যারা ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলে তারা ইহুদীদের দালাল। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে। মব বন্ধ করা এবং জঙ্গিবাদ কে নির্মূল করা আহবান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ধর্ম বিভাগের আরো খবর
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :