নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ও ট্রাকে আ’গু’ন দিয়েছে দুর্বৃত্তরা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 19, 2026
নারায়ণগঞ্জের পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাসে ও মালবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা এবং এশিয়ান হাইওয়ের মিরেরটেক বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে আসায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘ একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, একই দিন ভোরে এশিয়ান হাইওয়ের মিরেরটেক বাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩ টার দিকে দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে থামে। খড়বোঝাই ট্রাকটি মালামাল নামানোর (আনলোড) অপেক্ষায় সড়কের পাশে দাঁড় করিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। এ সময় ট্রাক চালক রাস্তার পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়। একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিমউদ্দীন বলেন, এ ঘটনায় ট্রাকের মালামাল পুড়ে গেছে। তবে চালক বা হেলপারের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রধান খবর বিভাগের আরো খবর
-
জুয়েল বাহিনীর তাণ্ডবের ভিডিও ধারণ করায় যুবককে কু’পি’য়ে হ’ত্যা
-
শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে আ’গু’ন
-
স’ন্ত্রা’সী হা’মলা ও হ’ত্যাকা’ণ্ডের পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার
-
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ও ট্রাকে আ’গু’ন দিয়েছে দুর্বৃত্তরা
-
আমরা রাজপথে থেকে আওয়ামী লীগকে মোকাবিলা করব: সজল
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
গাড়িতে আগুন দিলে আ. লীগের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে : রনি
-
আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: রিয়াদ চৌধুরী
-
ফার্মেসি কোর্সে বিসিডিএসে’র সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওষুধ ব্যবসায়ীদের
-
প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিল মৎস্যজীবী দলের সভাপতি
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
-
বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
আপনার মতামত লিখুন :