প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিল মৎস্যজীবী দলের সভাপতি


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 12, 2026 প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিল মৎস্যজীবী দলের সভাপতি
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে একটি বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

 বুধবার (১১ নভেম্বর) বিকেলে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেই ভিডিও ভাইরাল হয়। এতে চারদিকে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন একটি বিরিয়ানির দোকানে প্রবেশ করে উত্তেজিত অবস্থায় বলেন, ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’। এসব বলে তিনি প্রকাশ্যে হুমকি দেন। এ সময় তার আশেপাশে বেশ কয়েকজন ব্যক্তিকে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় আল্লাহর দান বিনিয়ানি হাউজ নামে বিরিয়ানির দোকানে খাবারের ম‚ল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজার খোকন মিয়ার বাকবিতÐা হয়। এর জের ধরে ওই নারী পরে মৎস্যজীবী দল নেতা এইচ এম হোসেন কে নিয়ে দোকানে প্রবেশ করে। এ সময় ম্যানেজার খোকনের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এর এক পর্যায়ে জেলা মৎস্যজীবী দলের সভাপতি হোসেন গুলি করার হুমকি দেয়।

নাম প্রকাশ না করার শর্তে বিরিয়ানির দোকানের এক কর্মচারী বলেন, এক নারী চার প্যাকেট বিরিয়ানি নিতে আসেন। তিনি ক্যাশে টাকা না দিয়েই টাকা পরিশোধ করেছেন দাবি করে খাবার নিতে চান। ম্যানেজার খাবার দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে ওই নারী মৎস্যজীবী দলের নেতা এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় হোসেন ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ভুক্তভোগী ম্যানেজার খোকন মিয়া।

 অভিযুক্ত জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ভিডিওটি আমরা যাচাই বাছাই করে দেখছি। যদি যাচাই বাছাই শেষে ভিডিওটি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, ভিডিওতে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। তবে কোন অস্ত্র প্রদর্শন করা হয়নি। এরপরও অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।