গাড়িতে আগুন দিলে আ. লীগের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে : রনি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 18, 2026
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আর একটি গাড়ি যদি নারায়ণগঞ্জে পোড়া হয়। সে এলাকায় যারা আওয়ামী লীগ করবে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে। তাদেরকে বাড়ি ঘরে থাকতে দেওয়া যাবেনা। আর ছাড় দেওয়া হবেনা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই দুই বছর আমরা দেখেছি। আওয়ামী লীগ তাদের চরিত্র পরিবর্তন করতে পারে কিনা। এখন দেখলাম, তারা একটি জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনের নেতাকর্মীদের নারায়ণগঞ্জে থাকতে দেওয়া যাবেনা। আওয়ামী লীগকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দিয়ে প্রশাসনের কাছে দিতে হবে। যে স্থানে গাড়ি পুড়বে-জ্বালাও পোড়াও হবে, ওই এলাকায় আওয়ামী লীগের একটা লোককেও বাড়ি ঘরে থাকতে দেওয়া হবেনা।
মিছিল-প‚র্ব সমাবেশে মশিউর রহমান রনি বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর বুক উঁচু করে, ব্যানার নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। মুখে মাস্ক বা মুখ পেঁচিয়ে কিংবা লুকিয়ে কখনো কোনো কর্মস‚চি পালন করিনি। দীর্ঘ ১৭ বছর আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কর্মস‚চি আমাদের দ্বারা হয়নি। কিন্তু বর্তমানে একটি শ্রেণী, যাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ও দেশের মানুষ নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।”
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের দেশ থেকে আমরা বিতাড়িত করিনি, আপনাদের বিতাড়িত করেছে সাধারণ ছাত্র-ছাত্রী ও খেটে খাওয়া মানুষ। আপনাদের ভেতরে যারা বিচক্ষণ ও ভালো মানুষ আছেন, তারা আগের মতো মিসগাইড না হয়ে ভালো কাজের মাধ্যমে জনগণের মন জয় করার চেষ্টা করুন। কিন্তু আজকে যেভাবে গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করছেন ও গাড়ি পোড়াচ্ছেন, এতে আপনারা আপনাদের সেই পুরনো রূপই প্রকাশ করছেন।”
তিনি বলেন, বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য, আমাদের নেতা জনাব তারেক রহমান সর্বদা চিন্তা করছেন সাধারণ মানুষকে কিভাবে ভালো রাখা যায়। কি করলে সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।
Box-3 বিভাগের আরো খবর
-
সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার
-
গাড়িতে আগুন দিলে আ. লীগের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে : রনি
-
শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে আগুন
-
আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: রিয়াদ চৌধুরী
-
ফার্মেসি কোর্সে বিসিডিএসে’র সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওষুধ ব্যবসায়ীদের
-
জুয়েল বাহিনীর তাণ্ডবের ভিডিও ধারণ করায় যুবককে কু’পি’য়ে হ’ত্যা
-
প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিল মৎস্যজীবী দলের সভাপতি
-
বিতর্কিত ফেরদাউসের ‘গোপন’ ভিডিও ভাইরাল
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
শিক্ষকদের যে আহ্বান জানালেন এমপি আজাদ
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
-
বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
আপনার মতামত লিখুন :