শিক্ষকদের যে আহ্বান জানালেন এমপি আজাদ


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 15, 2026 শিক্ষকদের যে আহ্বান জানালেন এমপি আজাদ
শিক্ষকদের রাজনৈতিক কর্মকাণ্ডে সময় ব্যয় না করে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

শনিবার (১৪ নভেম্বর) আড়াইহাজার উপজেলা শিক্ষক পরিবারের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আমি চাই না কোনো শিক্ষক আমার সঙ্গে সময় দেন। আমাকে খুশি করারও কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীদের পড়াশোনার মান কীভাবে উন্নত করা যায়, সেটিই আপনাদের ভাবতে হবে। এ বিষয়েই কাজ করতে হবে।’

৫ আগস্টের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘৫ আগস্ট অনেক শিক্ষক পালিয়ে গেছেন। তাই আপনাদের সবার উদ্দেশে বলতে চাই, এমন কোনো কাজ করবেন না, যাতে আপনাদেরও পালিয়ে যেতে হয়।’

শিক্ষকদের রাজনীতি নয়, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে মনোযোগী হতে হবে: নজরুল ইসলাম আজাদ
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা শিক্ষকদের অন্যতম প্রধান দায়িত্ব। একটি মেধাবী ও শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার বিকল্প নেই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষকরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও শিক্ষার পরিবেশ উন্নয়নের বিষয়ে নানা দাবি তুলে ধরেন। সংসদ সদস্য তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আড়াইহাজার উপজেলা শিক্ষক পরিবারের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।