আড়াইহাজারের জনগণ তারেক রহমানের সাচ্চা সৈনিক : এমপি আজাদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 11, 2026
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ফেনীতে যাচ্ছেন একটি অনুষ্ঠানে। আজ আড়াইহাজারের সর্বস্তরের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এই মদনপুরে এসেছে। আপনারা জানেন এই আসনটি আড়াইহাজার থেকে অনেক দূরে। মদনপুর বন্দর তারপর সোনারগাঁ তারপর আড়াইহাজার। কিন্তু আড়াইহাজারের জনগণ তারেক রহমানকে ভালবাসে। তারা তারেক রহমানের সাচ্চা সৈনিক। ফ্যাসিস্ট আমলে আড়াইহাজারের জনগণ তা বারবার প্রমাণ করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় তারেক রহমানের ফেনী সফরকে ঘিরে গাড়িবহরে শুভেচ্ছা জানানোর সময় একথা বলেন তিনি।
তিনি বলেন, আজকের আড়াইহাজারের জনগণ যেভাবে এখানে এসেছে। আড়াইহাজারের মাটি বিএনপির ঘাঁটি আড়াইহাজারের মাটি তারেক রহমানের ঘাঁটি এটা আজকে জনগণ আবারও প্রমাণ করেছে।
তিনি আরও বলেন, তারেক রহমান আমাদের নেতা, অভিভাবক। আমরা তারেক রহমানের সৈনিক হিসেবে আপনাদের পাশে আছি। এর আগেও প্রধানমন্ত্রী যখন কুমিল্লা যাচ্ছিলেন তখনও আড়াইহাজারের জনগণ রাত পর্যন্ত অপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রীকে বিদায় দিয়ে ফিরেছিল। আজ এখানে বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আছেন। সকলে বদ্ধপরিকর রাতে মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাকা উদ্দেশ্যে রওয়ানা দেয়ার সময় তাকে বিদায় দিয়ে আমরা ঘরে ফিরবো।
রাজনীতি বিভাগের আরো খবর
-
শিক্ষকদের যে আহ্বান জানালেন এমপি আজাদ
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
-
লেংটার মেলা বন্ধে সভায় মামুন মাহমুদ বললেন, ‘অসামাজিক কার্যক্রম হতে দিবো না’
-
মাদক নিয়ন্ত্রণে আইনের সংশোধন প্রয়োজন, বললেন মাসুম বিল্লাহ
-
শ্রমিক আন্দোলন শান্ত করতে রাজপথে ছিলেন আজাদ-রিয়াদ-আশা
-
এমপি দিপু ও কাজী মনির অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
-
শহরের আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
আপনার মতামত লিখুন :