গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 27, 2026
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মস‚চি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। বক্তব্যে তিনি বলেন, “ঢাকায় বসে গুপ্তভাবে লোক দিয়ে উস্কানি দেবেন না। সাহস থাকলে প্রকাশ্যে ফতুল্লায় আসুন। আপনারা অপরাধী বলেই আপনাদের সে সাহস নেই। জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করবেন না, নইলে কঠোরভাবে প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন, “সাত মাস হলো জনরায়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। ৩০ হাজার নেতাকর্মীর জীবনের বিনিময়ে এই গণতন্ত্র ফিরে এসেছে। আওয়ামী লীগ বোমাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। জনগণ বিএনপিকে সরকারে বসিয়ে সেই নৈরাজ্যকারীদের শায়েস্তা করার দায়িত্ব দিয়েছে।”
সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও একটি চক্র দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে সেই ষড়যন্ত্র নস্যাৎ করবে বলেও মন্তব্য করেন তিনি।
ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভ‚ঁইয়া বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন নেতার সমালোচনাও করেন।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। আগামীতেও ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন।
Box-4 বিভাগের আরো খবর
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :