প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র্যালি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 27, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ র্যালি ও সমাবেশ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, ফতুল্লাসহ বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণকারীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গঠন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিতে হবে। আজকে এখান থেকে আমরা শপথ নেব, প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো ধরনের বদনাম হয়, এমন কোনো আচরণ আমরা করব না। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমরা জড়িত হব না। যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করব এবং দেশের উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে নারায়ণগঞ্জ যুবদলকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করব।”
জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, “ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গঠনে যুবদল ভূমিকা রাখবে। আজকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এ শপথ নেব। বাংলাদেশের উন্নয়নে সার্বোত্তম ভূমিকা রাখার জন্য সবার সহযোগিতা চাই। ”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব মোসলেহ উদ্দিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্যসচিব আশরাফ ভূঁইয়া, রূপগঞ্জের তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজল, কাজী আহাদ, ফতুল্লার হাজী মাসুদ, ইসমাইল, সালাউদ্দিন, ইসমাইল হোসেন খান, আমিনুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট ইমন ও ইসমাইল মামুনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
-
বন্ড সুতার সিন্ডিকেটে নাজেহাল ব্যবসায়ীরা
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
শহরে হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে সাখাওয়াত
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে বহিষ্কৃত দুই নেতা ফিরছেন যুবদলে
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের ৭ সদস্যের তালিকা জমা
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
-
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, গ্রেপ্তার ২
-
বন্দরে ময়না ক্লিনিকে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
-
বন্দরে মাকসুদা হত্যা মামলার মাস্টার মাইন্ড সামাউল অধরা
আপনার মতামত লিখুন :