অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 24, 2026
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব-বন্ধন পরিবহনে বাস ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে গণসংহতি আন্দোলন। বুধবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তরিকুল সুজন বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে গত বছরের ৭ নভেম্বর দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়। অথচ আজ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাস মালিকদের দাবির প্রেক্ষিতে ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে।

তিনি বলেন, "আমরা পূর্বেই সরকারি বিধি ও দূরত্ব-ইউনিটের হিসাব তুলে ধরে ৪৫ টাকা ভাড়া যৌক্তিক দাবি করেছিলাম। কিন্তু সমঝোতার ভিত্তিতে ৫০ টাকা ভাড়া মেনে নেই। এখন বাস মালিকরা অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধির দাবি তুলেছে এবং প্রশাসন সে সিদ্ধান্ত মেনে নিয়েছে, যা গ্রহণযোগ্য নয়।"
তিনি আরও প্রশ্ন তোলেন, "৫২ সিটের বাসকে কেন ৪৫ সিট করা হলো? জনস্বার্থের কথা বলে কেন অতিরিক্ত ভাড়ার চাপ সাধারণ যাত্রীদের বহন করতে হবে?"
অঞ্জন দাস বলেন, "অতীতে ফ্যাসিবাদি সময়ে বাস মালিকদের ওসমান বলয়ে চাঁদা দিতে হতো। কিন্তু অভ্যুত্থানের পর সেখান থেকে মুক্তি মিলেছে। গত এক বছরে জ্বালানির দামও বাড়েনি। তাই এই সময়ে ভাড়া বৃদ্ধি অযৌক্তিক। বাস কত সিটে নিবন্ধিত ও চলবে তা পরিবহন কাঠামো নির্ধারণ করবে, মালিকের ইচ্ছায় সিট কমানো বা বাড়ানো যাবে না। মালিকের মনমর্জির সিদ্ধান্ত যাত্রীদের ওপর চাপানো অন্যায্য ও গণবিরোধী।"

ব্যবসা ও বানিজ্য বিভাগের আরো খবর
-
লেংটার মেলা বন্ধে সভায় মামুন মাহমুদ বললেন, ‘অসামাজিক কার্যক্রম হতে দিবো না’
-
মাদক নিয়ন্ত্রণে আইনের সংশোধন প্রয়োজন, বললেন মাসুম বিল্লাহ
-
শ্রমিক আন্দোলন শান্ত করতে রাজপথে ছিলেন আজাদ-রিয়াদ-আশা
-
এমপি দিপু ও কাজী মনির অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
-
শহরের আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
জামায়াতের কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
-
আ.লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে সরকার : এমপি আল আমিন
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
আপনার মতামত লিখুন :