আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ, সেক্রেটারী ইকবাল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 17, 2026
ঐতিহ্যবাহী নিতাইগঞ্জের ফ্লাওয়ার মিল ব্যবসায়ীদের সমস্যা সমাধান, পণ্য ওঠানো-নামানোর জন্য নির্ধারিত স্থান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের প্রতিশ্রুতিতে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আলী। তারা দুজনই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে দীর্ঘদিন ধরে আটা-ময়দাসহ বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
গত ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটি সমিতির দায়িত্ব গ্রহণ করে। এ সময় বিদায়ী কমিটির নেতারা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সদ্য বিদায়ী সভাপতি আলহাজ মোহাম্মদ জসীমউদ্দীন মৃধা এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্টু সহ কার্যকরী পরিষদের সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতাদের স্বাগত জানানো হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের সংগঠনের জন্য দীর্ঘদিনের অবদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত নেতারা সমিতির ভবিষ্যৎ কার্যক্রম, নিতাইগঞ্জের ফ্লাওয়ার মিল ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা এবং ব্যবসার পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। একসময় ‘প্রাচ্যের ডান্ডি’ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের বিকাশে নিতাইগঞ্জের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি প্রায় ৫০ বছরের পুরোনো একটি সুপরিচিত ব্যবসায়ী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ফ্লাওয়ার মিল মালিকদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসার উন্নয়নে কাজ করে আসছে।
আলহাজ মোহাম্মদ সোহাগ আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আটা, ময়দা, সুজি ও ভুসিসহ বিভিন্ন পণ্যের সরবরাহে নিতাইগঞ্জের মিল মালিকদের যথেষ্ট সুনাম রয়েছে। নারায়ণগঞ্জের এই ব্যবসাকেন্দ্র থেকে উৎপাদিত ও সরবরাহ করা পণ্য দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের মানুষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ আমদানিনির্ভর ভোগ্যপণ্যের অন্যতম বড় বাজার। অন্যদিকে, আমদানি করা পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিপণনের ক্ষেত্রে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিতাইগঞ্জ ও এর আশপাশের দুই থেকে তিন কিলোমিটার এলাকার মধ্যে প্রায় ৭০ থেকে ৭৫টি ফ্লাওয়ার মিল রয়েছে। এসব মিল দেশের আটা-ময়দার একটি উল্লেখযোগ্য অংশের চাহিদা পূরণ করে থাকে।
নবনির্বাচিত সভাপতি তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সমিতির সব ভোটার ও ফ্লাওয়ার মিল মালিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি একজন একনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে এই খাতের সঙ্গে যুক্ত রয়েছি। সমিতির সদস্যরা আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা সংগঠনের উন্নয়ন চান, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি জানান, গত মার্চ মাসে তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করছেন।
তিনি বলেন, “জাতীয় সংগঠনের সভাপতির পাশাপাশি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এই সংগঠনের নেতৃত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এই দায়িত্বকে আমি শুধু একটি পদ হিসেবে দেখছি না; বরং ব্যবসায়ীদের অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষার বড় দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি।”
মিল মালিকদের প্রতি বিভিন্ন ক্ষেত্রে অসম আচরণ ও হয়রানির অভিযোগের বিষয়ে নবনির্বাচিত সভাপতি বলেন, এসব সমস্যা সমাধানে সমিতি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। কোনো সদস্য যেন অযৌক্তিক হয়রানি, বৈষম্য বা অসহযোগিতার শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা করা হবে।
নিতাইগঞ্জে পণ্য লোড-আনলোডের জন্য নির্ধারিত জায়গার অভাব রয়েছে উল্লেখ করে আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, এখানে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আসে এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কিন্তু সুশৃঙ্খলভাবে পণ্য লোড-আনলোড করার জন্য পর্যাপ্ত ও নির্ধারিত স্থান না থাকায় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হয়।
এ সমস্যা সমাধানে সরকারি ব্যবস্থাপনায় একটি নির্ধারিত স্থান বরাদ্দের দাবি জানানো হবে বলে তিনি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সমাধান বের করার উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
নবনির্বাচিত সভাপতি বলেন, ফ্লাওয়ার মিল ব্যবসার সঙ্গে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। এসব সংস্থার সঙ্গে সমন্বয়ের অভাবে অনেক সময় মিল মালিকদের বিভিন্ন ধরনের প্রশাসনিক ও ব্যবসায়িক সমস্যায় পড়তে হয়।
তিনি বলেন, আমরা বিদ্যুৎ, অগ্নিনিরাপত্তা, পরিবেশগত অনুমোদন, মান নিয়ন্ত্রণ ও লাইসেন্সসংক্রান্ত বিষয়গুলোতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করব। আমাদের লক্ষ্য হবে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি সদস্যদের যৌক্তিক সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা।
নিতাইগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি জানান, নিতাইগঞ্জে বিভিন্ন খাতের অন্তত নয়টি ব্যবসায়ী সমিতি রয়েছে। তবে নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও কার্যকর নেতৃত্বের অভাবে এসব সংগঠনের কয়েকটি বর্তমানে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে।
তিনি বলেন, নিতাইগঞ্জের ব্যবসায়ী সমিতিগুলোকে পুনরায় সক্রিয় ও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে। নয়টি সমিতির মধ্যে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করে একটি শক্তিশালী ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরা এবং তার কার্যকর সমাধান আদায় করা সহজ হবে।
অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আলী বলেন, ফ্লাওয়ার মিল ব্যবসার সঙ্গে যুক্ত একজন ব্যবসায়ী হিসেবে তিনি গর্বিত। সমিতির সদস্যরা তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সমিতির সদস্যরা আমাকে যে বিশ্বাস ও দায়িত্ব দিয়েছেন, তা পালনে আমি সর্বোচ্চ শ্রম ও প্রচেষ্টা দেব। সংগঠনের কাজে আমার পক্ষ থেকে এক ইঞ্চিও কমতি থাকবে না। নিজের ব্যবসাকে যেভাবে শ্রম, পরিকল্পনা ও সততার মাধ্যমে এগিয়ে নিয়েছি, একইভাবে সমিতির উন্নয়নেও কাজ করে যাব।
মোহাম্মদ ইকবাল আলী আরও বলেন, ফ্লাওয়ার মিল ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ানো, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় গড়ে তোলার জন্য সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্যদের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি।
তিনি বলেন, এই সমিতি কেবল একটি সংগঠন নয়; এটি ফ্লাওয়ার মিল মালিকদের ঐক্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করলে সংগঠনকে আরও শক্তিশালী এবং ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরাও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান।
প্রধান খবর বিভাগের আরো খবর
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ, সেক্রেটারী ইকবাল
-
পথশিশুদের প্রতি জুমায় খাবার বিতরণ করেন বিএনপির সদস্য সচিব টিপু
-
মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারীদের দুই লাখ টাকার অনুদান প্রদান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়: কেন্দ্রীয় যুবদল
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
ইন্টারপোলের সহযোগিতায় কাতার থেকে আব্রাহাম হত্যার আসামি গ্রেফতার
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
-
ফতুল্লায় তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
-
গণঅভ্যুত্থানে শহীদ ২৪ পরিবারকে পশু উপহার দিল এনসিপি
-
দেওভোগে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা হাসপাতালে
-
বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :