রূপগঞ্জে বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ১০
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 3, 2025
রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রোকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীদের দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো মেলায় প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলায় ১১টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন নামে ক্রোকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীরা ক্রেতা নিজেদের দোকানে নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার জের ধরে এ দুই দোকানে কর্মচারীরা লাঠিসোঁটা সংঘর্ষের জড়িয়ে পড়ে। এক পর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ চালায়। এসময় পুলিশসহ দুই উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ব্যবসা ও বানিজ্য বিভাগের আরো খবর
-
দশ বছর ধরে দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন কাউন্সিলর প্রার্থী দিদার
-
জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :