সোনারগাঁয়ে তিন ফসলি জমিকে পুকুর বানাচ্ছে মাটি সন্ত্রাসীরা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 18, 2025
কৃষক তার জমিতে দিনের বেলা চাষাবাদ করে রাতে বাড়িতে এসে ঘুমান। সকালে উঠে গিয়ে দেখেন তার জমি পুকুর হয়ে গেছে। এভাবে রাতের আঁধারে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা ও সিংলাব গ্রামের কৃষকের তিন ফসলি জমি পুকুর বানিয়ে ফেলছে মাটি সন্ত্রাসীরা। এই মাটি চলে যাচ্ছে স্থানীয় বিভিন্ন ইটভাটায়। এতে এ এলাকার কয়েকশ একর কৃষিজমি মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। কৃষকরা প্রতিবাদ করলে বা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের কাছে গিয়েও তারা কোনো প্রতিকার পান না।এই মাটি সন্ত্রাসের পেছনে রয়েছেন উপজেলা জাতীয় পার্টির নেতা আবুল বাশার বাবু, জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা হামীম শিকদার শিপুল। ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর শিপলুর বিরুদ্ধে ছাত্র-জনতার ঘটনায় মামলা হয়। তার পরও তিনি আত্মগোপনে থেকে স্থানীয় কিছু বিএনপি নেতার সঙ্গে আঁতাত করে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। জোর করে কৃষকের জমির মাটি কাটা নিয়ন্ত্রণ করছেন শিপলুর চাচাতো ভাই সালাম শিকদার ও বেয়াই স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী রাসেল।
গত কয়েকদিন সরেজমিন সিংলাব গ্রামে দেখা গেছে, মাটি কেটে কৃষিজমিতে পুকুর বানিয়ে ফেলা হয়েছে। ট্রাক ও নছিমনে করে মাটি বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। স্থানীয় কৃষক শাহিন মিয়া বলেন, ‘আওয়ামী লীগের সময় যারা নির্বিচারে জমির সব মাটি কেটে নিয়েছে, তারাই আবার এখন রাতের অন্ধকারে আমাদের চাষের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। অনেক জমি থেকে ১০ থেকে ১৫ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। এর প্রতিবাদ করলে কৃষকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।’
এসব জমির মাটি প্রতি বিঘা ইটভাটায় দেড় থেকে ২ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানান স্থানীয়রা। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরে মোটা অঙ্কের মাসোহারা দিয়েই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা বছরের পর বছর মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এসব বিষয় জেনেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কয়েকদিন ধরে বিএনপি নেতাদের ট্যাগ ব্যবহার করে আগের মতো মাটি কাটার উৎসব চলছে। ফলে কৃষিজমি বিলীন হয়ে পরিণত হচ্ছে জলাশয়ে।
পাকুন্দা গ্রামের কৃষক রমজান মিয়া বলেন, ‘কয়েক বছর ধরেই এলাকার প্রভাবশালী নেতারা রাতের আঁধারে কৃষিজমির মাটি চুরি করে নিয়ে যাচ্ছেন। ধানের মৌসুমে জমির মাটি কেটে নিয়ে গর্ত করে পুকুর বানিয়ে দিচ্ছে। স্থানীয় প্রশাসন এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরাও আতঙ্কে আছি। তাই বর্তমান সরকারের কাছে আমরা এর প্রতিকার ও মাটি লুটের ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে কথা হয় জাতীয় পার্টির নেতা আবুল বাশার বাবুর সঙ্গে। তিনি নিজের সম্পৃক্ততা অস্বীকার করে পুরো দায় চাপান আওয়ামী লীগ নেতা ও জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর বিরুদ্ধে। আবুল বাশার বলেন, ‘শিপলুর নেতৃত্বেই তার বেয়াই কাজী রাসেল ও তার চাচাতো ভাই ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি সালাম শিকদারের নেতৃত্বে কৃষকের মাটি কাটা হচ্ছে।’ আবুল বাশার আরও বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি। আমি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নই।’
অভিযুক্ত কাজী রাসেলও মাটি কাটার সঙ্গে জড়িত নন দাবি করে দোষ দিয়েছেন হামীম শিকদার শিপলুর চাচাতো ভাই সালাম শিকদারের। এ বিষয়ে অভিযুক্ত সালাম শিকদারের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। খুদেবার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি। আর সাবেক ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শিপলু পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক এ এইচ এম রাশেদ বলেন, ‘মাটি কাটার বিষয়টি আমাদের ডিসি স্যার দেখেন। এ বিষয়ে পদক্ষেপ নিতে হলে আমাদের জেলা প্রশাসকের অনুমতি লাগবে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’
উপজেলা কাঁচপুর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) শেগুফতা মেহনাজ বলেন, ‘এখানে নতুন যোগদান করেছি। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, ‘সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘কয়েক বছর ধরে মাটি কাটছে কি না, আমার জানা নেই। তবে গত সোমবার গোপন সূত্রে খবর পেয়ে আমাদের পুলিশ গিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছে এবং সেখান থেকে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। কৃষকরা লিখিতভাবে জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যবসা ও বানিজ্য বিভাগের আরো খবর
-
দশ বছর ধরে দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন কাউন্সিলর প্রার্থী দিদার
-
জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
সদর উপজেলাতে ধারাবাহিকভাবে খেলাধুলা পরিচালনার চেষ্টা থাকবে : রিয়াদ চৌধুরী
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :