পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনাসহ ১৬জনের বিরুদ্ধে মামলা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 13, 2025
রূপগঞ্জের পূর্বাচলে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে ৬০ কাঠার ছয়টি প্লট নিজেদের নামে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় ঢাকা–১–এ মামলাটি করা হয়। এ ছাড়া এ অনিয়মে সহযোগিতার অভিযোগে মামলায় আরও ১৪ জনকে আসামি করা হয়েছে।
এর আগে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন রাজধানীর সেগুনবাগিচা এলাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা নিজের ও পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক এলাকায় ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন।
দুদক সূত্র বলছে, মামলায় শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদকে আসামি করা হয়েছে। এ ছাড়া রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সদস্য মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমেদ চৌধুরীকেও আসামি করা হয়েছে।
এর আগে গত ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। সেদিন আক্তার হোসেন জানিয়েছিলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা ও তাঁর ছেলে-মেয়ের নামে ১০ কাঠা করে ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
রাজনীতি বিভাগের আরো খবর
-
ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যখাতে মীম শরৎ গ্রুপের নতুন যাত্রার প্রস্তুতি
-
নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েন
-
গ্লোবাল অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
-
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের বহুমাত্রিক কর্মসূচি
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি
-
আগামী বছর রূপগঞ্জের দুটি সেতুর কাজ শেষ করার আশ্বাসে দুই প্রতিমন্ত্রী
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা
-
ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
আপনার মতামত লিখুন :