ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুনকে গুলি করে হত্যা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 9, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পূর্ব লালপুর রেললাইন এলাকায় তার ইট বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি মামুন হোসাইন এলাকার মৃত সুমন আলী ব্যাপারীর ছেলে। নিহত মামুন ইট, বালু ব্যবসায়ী।
নিহত মামুনের বড় ভাই আমজাদ হোসেন বলেন, রাতে মামুন বাসায় ঘুমিয়ে ছিলেন। কে বা কারা তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে। সেখানেই মামুনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারীরা। গুলির শব্দ শুনে আজাদ নামের এক ছেলে স্বজনদের জানায়। আজাদ নিয়মিত মামুনের অফিসের ভিতর ঘুমায়। পরে পরিবারের সদস্যদের সহোযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে।
তিনি আরো বলেন, আজাদ তাকে জানিয়েছে যে গুলির শব্দ শুনতে পেয়ে বাহিরে এসে দেখে মামুনের নিথর দেহ পড়ে আছে। এসময় দুজন ছেলেকে দৌড়ে কোতালেরবাগ এলাকার দিকে চলে যেতে দেখে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া বলেন, নিহত মামুন ইট-বালু ও সিমেন্ট ব্যবসায়ী। প্রতি রাতে মালামাল লোড-আনলোডের সময়ে উপস্থিত থাকেন তিনি। তবে শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায় তাকে কেবা কারা ফোন করে ডেকে আনে। ওই সময় তার ডান চোখে অস্ত্র ঠেকিয়া গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজনীতি বিভাগের আরো খবর
-
ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যখাতে মীম শরৎ গ্রুপের নতুন যাত্রার প্রস্তুতি
-
নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েন
-
গ্লোবাল অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
-
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের বহুমাত্রিক কর্মসূচি
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি
-
আগামী বছর রূপগঞ্জের দুটি সেতুর কাজ শেষ করার আশ্বাসে দুই প্রতিমন্ত্রী
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা
-
ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
আপনার মতামত লিখুন :