শহরজুড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টারে লেখা ‘শেখ হাসিনাতেই আস্থা’
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 25, 2025
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে রাতের আধাঁতে পোস্টার সাটিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সেই পোস্টারে বড় করে লেখা রয়েছে, ‘শেখ হাসিনাতেই আস্থা।’
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এমন পোস্টার লাগানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পোস্ট করেন নারায়ণগঞ্জ ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ্র। পরে ৫ আগস্টে পালিয়ে যাওয়া সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পেজ থেকেও একই ছবি পোস্ট করা হয়।
ছবিগুলোতে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ডাক বাংলোর বাইরে, সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে সহ বিভিন্ন স্থানে পোস্টারিং করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ। একটি ছবিতে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ঢেকে দিয়ে তার উপর এই পোস্টার লাগানো হয়। পোস্টারে গণহত্যার দায়ে অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক আওয়ামীলীগ নেতা শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের ছবি দেয়া। এতে লেখা আছে, শেখ হাসিনাতেই আস্থা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।
ছবিটি পোস্ট দিয়ে জেলা ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ্রর আইডি ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ফেসবুক পেজ থেকে ক্যাপশন দেয়া হয়। সেখানে লেখা হয়, ‘শেখ হাসিনাতেই আস্থা। নারায়ণগঞ্জ- এ শহর দেশরত্ন শেখ হাসিনার শহর। এ শহর জননেতা এ কে এম শামীম ওসমানের শহর। এ শহর জনাব অয়ন ওসমানের শহর। জয় বাংলা ‘
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আতা ই রাব্বী চৌধুরী জানান, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রাতের আধারে পোস্টার টানানোর মাধ্যমে জানান দিচ্ছে এটা তারাই করবে, কারণ তারা রাতের আঁধারে ভোট চুরি করে। এখন দিনে পালিয়ে থাকে রাতে উপস্থিত জানান দেয়।’
রাজনীতি বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :