সন্ত্রাসের জনপদ থেকে নারায়ণগঞ্জকে রক্ষা করতে হবে: সাখাওয়াত
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 23, 2025
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জে গডফাদারের শাসন কায়েম হয়েছিল এবং সেখানকার সন্ত্রাসের জনপদ থেকে নারায়ণগঞ্জকে রক্ষা করতে হবে। বাংলাদেশে কোন জঙ্গিবাদ নেই। এই জঙ্গিবাদের তকমা শেখ হাসিনা ও তার দোসরা এদেশে তৈরি করেছিলেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলায় ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে একসময় সাত খুন, পাঁচ খুন, এবং অসংখ্য খুনের ঘটনা ঘটেছিল। এসব হত্যাকাণ্ডের পেছনে ছিল আওয়ামী লীগের শাসন, যা নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছিল। সেই সময় প্রশাসনের ভাল লোকেরা আসতে ভয় পেতেন, কারণ নারায়ণগঞ্জ ছিল সন্ত্রাসের জনপদ।
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে সন্ত্রাসের উন্নয়ন হয়েছে, কিন্তু জনগণের উন্নয়ন হয়নি। এখানকার উন্নয়ন শুধুমাত্র ওসমান পরিবারের জন্য হয়েছে। তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, তা অবশ্যই অনুসন্ধান করে ফিরিয়ে আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান চুন্নু সাঈদ সহ প্রমুখ।
রাজনীতি বিভাগের আরো খবর
-
ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যখাতে মীম শরৎ গ্রুপের নতুন যাত্রার প্রস্তুতি
-
নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েন
-
গ্লোবাল অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
-
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের বহুমাত্রিক কর্মসূচি
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি
-
আগামী বছর রূপগঞ্জের দুটি সেতুর কাজ শেষ করার আশ্বাসে দুই প্রতিমন্ত্রী
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা
-
ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
আপনার মতামত লিখুন :