প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিদায়ী জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 12, 2025
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বী।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম ও একেএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক ড. রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক এড. মোস্তফা করিম, প্রেসক্লাবের সিনিয়র সদস্য তমিজ উদ্দিন আহমেদ, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, রফিকুল ইসলাম রফিক, প্রণব কৃষ্ণ রায়, আনোয়ার হাসান, জামাল উদ্দিন বারী, মো. সাইফুল ইসলাম সায়েম ও মোঃ গোলাম রাব্বানী শিমুল প্রমুখ।
বিদায়ী জেলা প্রশাসক বলেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সততা, ন্যায় ও নিষ্ঠার সহিত কাজ করার চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলাসহ কোনো প্রকার দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য চেষ্টা করেছি সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র নেতা ও সাংবাদিকদের সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কতটুকু সফল হতে পেরেছি সেটার মূল্যায়ন আপনারা করবেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে সাংবাদিকদের সহযোগীতার কথা তুলে ধরে বলেন, আমি চেষ্টা করেছি এ জেলার উন্নয়নে কাজ করতে, আপনাদের সবসময় পাশে পেয়েছি। যেখানেই থাকি না কেন, নারায়ণগঞ্জের মানুষের কথা আমার মনে থাকবে।
পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী এই জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, জেলা প্রশাসক মাহমুদুল হক গত দেড় বছর নারায়ণগঞ্জে কর্মজীবন শেষে আগামী (মঙ্গলবার) নবাগত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের কাছে দায়িত্বভার হস্তান্তর করে বিআইডব্লিউটিসি’র পরিচালক হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
রাজনীতি বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :