জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 20, 2026
দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর মিশন পাড়া এলাকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “জনগণের ওপর একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়া সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা আন্তর্জাতিক বাজারের দর সম্পর্কে অবগত আছি। এই মূল্যবৃদ্ধি জনগণ মেনে নেবে না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং খেটে খাওয়া সাধারণ জনগনকে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলব।”
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি আরও বলেন, “দ্রব্যমূল্যের লাগামহীন গতি রোধ করতে না পারলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। আপনারা যে কার্ডই দেন না কেন, মানুষ তাদের মৌলিক অধিকার ও বেঁচে থাকার তাগিদেই মাঠে থাকবে। অনতিবিলম্বে জ্বালানী তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
ইসলামী ব্যাংক প্রসঙ্গে মাওলানা আবদুল জব্বার বলেন, “ইসলামী ব্যাংক একটি সুদবিহীন ব্যাংক। যারা এই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের পুনরায় নিয়োগ দেওয়া হচ্ছে। কেউ কেউ এই ব্যাংকের কার্যক্রমে জামায়াতে ইসলামীর নাম জড়াতে চায়, জামায়াতের লোক যদি এই ব্যংকে আমানত রাখে,শেয়ার হোল্ডার থাকে তাহলে তারা তাদের আমানত রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে এটাই স্বাভাবিক। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী ব্যাংককে রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করে যাব।”
উল্লেখ্য, গত ১ জুন জ্বালানি তেলের দাম এবং ৩ জুন বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে অভিহিত করেন বক্তারা।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সরকারের এসব হঠকারী সিদ্ধান্ত জাতি আর মেনে নেবে না। অবিলম্বে জনস্বার্থবিরোধী এসব সিদ্ধান্ত বাতিল না করলে কর্মসূচি আরও জোরদার করা হবে।
জাতীয় বিভাগের আরো খবর
-
শিক্ষকদের যে আহ্বান জানালেন এমপি আজাদ
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
-
লেংটার মেলা বন্ধে সভায় মামুন মাহমুদ বললেন, ‘অসামাজিক কার্যক্রম হতে দিবো না’
-
মাদক নিয়ন্ত্রণে আইনের সংশোধন প্রয়োজন, বললেন মাসুম বিল্লাহ
-
শ্রমিক আন্দোলন শান্ত করতে রাজপথে ছিলেন আজাদ-রিয়াদ-আশা
-
এমপি দিপু ও কাজী মনির অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
-
শহরের আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
আপনার মতামত লিখুন :