নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 9, 2026
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের সাথে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে প্রতিশোধের নেশায় মেতে উঠেছে বহিষ্কৃত আতাউর রহমান খান আঙ্গুর। সেই দলে যোগ দিয়েছেন বিরোধী বলয়ের পারভীন ও তার স্বামী অনু। প্রতিশোধের অংশ হিসেবে এমপি আজাদকে ঘায়েল করতে এবার তারা এক তরুণীকে দিয়ে মিথ্যাচার করিয়ে এমপি নজরুল ইসলাম আজাদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তবে মিথ্যাচার করা ওই তরুণীর মা এই অভিযোগকে অকপটে মিথ্যাচার বলে জানিয়েছেন। সেই সাথে আঙ্গুর, পারভীন ও অনুর প্রতিশোধ পরায়ন হয়ে ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছেন।
জানা গেছে, আড়াইহাজারে তাসনুভা জাহান পারুল নামে এক তরুণী তার নিজ মায়ের নামে বাড়ি দখল করা সহ নানা অভিযোগ তুলেছেন। তবে ওই তরুণীর মা সীমা আক্তার বলছেন, বিএনপি নেতা আঙ্গুর, পারভীন ও অনু ষড়যন্ত্র করে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের সুনাম ক্ষুন্ন করার জন্য আমাকে ও সংসদ সদস্যর বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। এ ঘটনায় আমি পুলিশি ব্যবস্থা গ্রহণ করবো।
ওই তরুণী আড়াইহাজারের নুকুন্দি গ্রামে ডা. মো. গোলাম মোস্তফার মেয়ে।
এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে তাসনুভা জাহান পারুল বলেন, গতকাল দুপুরে আমার পিতা কর্তৃক ডিভোর্সকৃত আমার মাতা সীমা আক্তার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা করে এবং আমি সহ আমার বোনাকে মারধর করে। এরপর ৯৯৯ ফোন করলেও কোন প্রশাসনের লোকজন আমাদের সহায়তা করেনি। এর কিছুক্ষণ পরে সেই ডিভোর্সী নারী ও তার সন্তানকে বাড়িতে প্রবেশ করিয়ে দিয়ে যায় পুলিশের লোকজন। এ সময় ওই নারী সীমা আক্তার বলেন, আমরা নজরুল ইসলাম আজাদ, তার ভাই রাকিব ও তার মার নির্দেশক্রমে আমরা এই বাড়িতে প্রবেশ করেছি। আমরা এ বাড়িতে থাকবো। এবং প্রয়োজনে তোদেরকে মেরে ফেলবো। এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে বলেছি আমরা তাদের কাছে নিরাপদ নই। কিন্তু প্রশাসন আমাদের কোন কথা শোনেনি। প্রশাসন উল্টো বেআইনিভাবে আমাদের বাড়িতে তাদেরকে প্রবেশ করিয়ে দিয়ে যায়। এখন তারা আমাদেরকে জিম্মি করে রেখেছে। আমাদের জান মালের কোন নিরাপত্তা নেই। যে কোন সময় আমাদের খুন করে গুম করে ফেলা হবে। আমার পিতা আমাকে ও আমার ছোট বোন শাহনাজকে সকল সম্পত্তি লিখে দিয়েছেন। এ সম্পত্তির লোভে তারা এই বাড়িতে হামলা করে বাড়ি দখল করেছে। এরুপ অবস্থায় যে কোন সময় তারা আমাদের হত্যা করে বাড়ি ও সম্পত্তি তাদের দখলে নিয়ে নেবে।
এ বিষয়ে জানতে চাইলে পারুলের মা সীমা আক্তার বলেন, আমার দুই মেয়ে তাসনুবা জাহান পারুল ও শাহানাজ অসামাজিক কার্যকলাপে জড়িত হওয়া কারণে ২০২২ সালে হাত পায়ের রগ কাটে। এরপর তাদের চিকিৎসা করিয়েছি। এরপর থেকে তারা নানাভাবে উচ্ছৃঙ্খল জীবন যাপন করে আসছে।
তিনি আরও বলেন, কয়েক বছর আগে তারা ধর্ষণের শিকার হয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাদের উদ্ধার করে চিকিৎসা করাই। তবে আমি ও আমার পুরো পরিবার বিএনপি করি। একারণে সাবেক এমপি বাবু তার লোকজন দিয়ে আমার বাড়িতে এসে ওই আমলে মদের আসর বসাতো। পরে আমি আইনের আশ্রয় নিয়েছি। আর বাবুল ঘনিষ্টজন হিসেবে পরিচিত পারভীনকে দিয়ে আমাদের সম্পদ আত্মসাত করে বিভিন্ন জনের কাছে বিক্রি করেছে। এজন্য তারা আমার মেয়েদের হাত করেছে। আমার স্বামীকে প্রতিবন্ধী বানিয়ে ঘরে ফেলে রেখেছে। এসব ঘটনা পুলিশকে জানালে গত শনিবার পুলিশ এসে আমাদের বাড়িতে উঠিয়ে দিয়ে যায়।
এমপি নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এমপি আজাদ কিছু জানেনা। এমপি আজাদের প্রতিদ্ব›দ্বী আঙ্গুর, পারভীন ও অনু ষড়যন্ত্র করে আমার মেয়েকে দিয়ে এসব করিয়েছে। মূলত জাতীয় সংসদ নির্বাচনে আঙ্গুর পরাজিত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এসব ষড়যন্ত্র করছে। সেই সাথে জোট বেধেছে মনোনয়ন বঞ্চিত পারভীন ও তার স্বামী অনু।
প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আতাউর রহমান খান আঙ্গুর বিএনপি দলীয় মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সাথে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। এছাড়া নির্বাচনের আগে মনোনয়ন দৌড়ে বিরোধীতা করে ছিড়কে পড়েছেন মহিলা দল নেত্রী পারভীন ও তার স্বামী অনু।
রাজনীতি বিভাগের আরো খবর
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
-
আড়াইহাজার ইউনিয়ন যুবদলের সম্পাদককে বহিষ্কার
-
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের বহুমাত্রিক কর্মসূচি
-
ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা
-
মালেয়েশিয়ায় থেকেও হত্যা মামলার আসামি হলেন ব্যবসায়ী আক্তার
-
জিয়াউর রহমানের বিএনপি দলটি একমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে: মামুন মাহমুদ
-
নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
নাসিক বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে সাখাওয়াত
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :