ভুয়া কল রেকর্ড ছড়িয়ে ও মিথ্যা অপ্রপ্রচার চালিয়ে আজাদকে ফাঁসানোর চেষ্টা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 24, 2026
ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সাথে এক ছাত্রদল নেতার অডিও কল রেকর্ড ফাঁস হলে তোলপাড় শুরু হয়। তবে ওই কল রেকর্ডটি এডিট করে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে খোদ ওই ছাত্রদল নেতা আবু হানিফ রাসেল জানান। এতে করে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়েছে।
রবিবার দিবাগত রাতে এডিট করা কল রেকর্ড সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু হানিফ রাসেল। তিনি বিএনপির সহ আর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।
ফাঁস হওয়া অডিও কল রেকর্ডটি মিথ্যা ও এডিট করা দাবি করে ছাত্রদল নেতা আবু হানিফ রাসেল বলেন, আমার এবং আজাদ ভাইয়ের যে কল রেকর্ডটি শুনেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আজাদ ভাইয়ের সাথে আমার এরুপ কোন কথা হয়নি। কিছুদিন আগে আরিফের সাথে আমার বাকবিতণ্ডা হয়েছে। সেই বাকবিতণ্ডার কল রেকর্ড আমার ফোনে ছিল, যা আমি পরে সুমন ভাইকে জানিয়েছি। সুমন ভাই সেই কল রেকর্ড আমার কাছ থেকে চাইলে আমি তাকে তা দেই। পরে সুমন ভাই সেই কল রেকর্ড দিয়ে এডিট করে আমার ও আজাদ ভাইয়ের এই মিথ্যা কল রেকর্ড তৈরি করে অপপ্রচার চালিয়েছে। এ ঘটনার জন্য আমি আজাদ ভাইয়ের পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী।
এর আগে, রবিবার সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সাথে ছাত্রদল নেতা আবু হানিফ রাসেলের কথোপকথনের তিন মিনিটের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। সেই অডিও ক্লিপটি মিথ্যা বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা।
ওই অডিও ক্লিপের কথোপকথনে নজরুল ইসলাম আজাদকে বলতে শোনা যায়, “তুমি আমার কথা রেকর্ড কইরা রাইখো। আমি তোমাকে বললাম, কালকে থেইকা তুমি হাইজাদীতে (আড়াইহাজারে সুমনের এলাকা) থাকবা অথবা ধানমন্ডিতে। যদি মনোনয়ন চেঞ্জ হয়ে যায়, তাহলে তো ভাই ফাইন, তারপরে পাচরুখীতে চলে আসবা। আর যদি চেঞ্জ না হয়, তাহলে আর তুমি কোনোদিন পাচরুখীতে আসবা না, তোমার কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসা-বাণিজ্য কিছু থাকবে না পাঁচরুখীতে।
“...আমার বাপ, চাচা, আমার পরিবার কেউ কোনো কিছু বললেও কোনো লাভ হবে না। আমি তোমাকে বললাম ফাইনালি, তুমি অনেক বড় বেয়াদব, তোমার অনেক বেয়াদবি আমি দেখছি। তোমার অনেক কিছু আমি জানি। তুমি তোমার ওস্তাদের (সুমন) সঙ্গে কথা বলো এবং আমি যেইটা বললাম সেইটা করো। নাইলে কিন্তু তোমার হাত-পা কিছু থাকবে না। আমি তো ডাইরেক্ট বললাম। কোনো ভায়া-মিডিয়া না, আমি তোমাকে মিন করেই বললাম।”
এ সময় ছাত্রদল নেতা রাসেল ‘আমি আপনার কোনো ক্ষতি করি নাই’ বললে তাকে আবারও হুমকি দেন নজরুল ইসলাম আজাদ।
তিনি রাসেলকে উদ্দেশ করে বলেন, “তুমি থাকবা না কালকে থেইকা। মনোনয়ন চেইঞ্জ হইলে তুমি আসবা, এর আগে আসবা না। নজরুল ইসলাম বাবুর (আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য) এজেন্ডা তোমরা বাস্তবায়ন করতেছো। এইটা আমি করতে দেব না।”
ছাত্রদল নেতা রাসেল তখন দাবি করেন, নজরুল ইসলাম বাবুর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা তার নেই। নজরুল ইসলাম এ পর্যায়ে মেজাজ হারান এবং ‘অশালীন ভাষায়’ গালাগালি করতে শোনা যায় অডিও ক্লিপে।
রাজনীতি বিভাগের আরো খবর
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :