ফেব্রুয়ারীতে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে : আদিলুর রহমান
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 24, 2026
শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফেব্রুয়ারীতে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। বাংলাদেশের মানুষ সেই নির্বাচন উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য অপেক্ষা করছে। রবিবার (৭সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ শিল্পইয়ার্ড এন্ড স্লিপ ওয়েজ লিমিটেড নামের একটি জাহাজ নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচিত সরকার জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করে উল্লেখ করে তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার জনগণের আকাঙ্খা বাস্তাবায়ন করে। গণঅভ্যুত্থানের সরকার হিসেবে আমরা যে কাজটা শুরু করেছি, বাংলাদেশের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস।
বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামীর নির্বাচন সম্পন্ন করবেন উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান ও বিপ্লবের পর একটা সরকার জনগণের ফলশ্রুতিতে যে কাজগুলো করা দরকার, তার অনেকগুলো আমরা করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। নানা প্রতিকূলতা, বিভিন্ন ঘাত ও প্রতিঘাত সহ নানা বাধা অতিক্রম করে জনগনের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং সেভাবেই আমরা বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামীর নির্বাচন সম্পন্ন করবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানসহ প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীবৃন্দ।
জাতীয় বিভাগের আরো খবর
-
ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যখাতে মীম শরৎ গ্রুপের নতুন যাত্রার প্রস্তুতি
-
নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েন
-
গ্লোবাল অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
-
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের বহুমাত্রিক কর্মসূচি
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি
-
আগামী বছর রূপগঞ্জের দুটি সেতুর কাজ শেষ করার আশ্বাসে দুই প্রতিমন্ত্রী
-
ফতুল্লায় নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
-
সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন
-
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা
-
ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
আপনার মতামত লিখুন :