চিকিৎসক না লেখার প্রতিবাদে হোমিওপ্যাথি চিকিৎসকদের মানববন্ধন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 7, 2025
জাতীয় সংসদে পাস হওয়ার পরেও মন্ত্রণালয় থেকে হোমিওপ্যাথি চিকিৎসকদেরকে নামের পাশে ডাক্তার না লেখার নোটিশের প্রতিবাদে মানববন্ধন করেছে হোমিওপ্যাথি চিকিৎসকরা। শনিবার (৩০ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের মাসদাইরে তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে এই মানববন্ধর কর্মসুচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আশরাফুর রহমান, সহাকরী অধ্যাপক ডাক্তার আব্দুল্যাহ বেগ, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ফিরোজ আহাম্মদ, সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইদ হাসান, সহকারী অধ্যাপক ডাঃ সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, ডাক্তার পারভীন আক্তার প্রমুখ
বক্তারা বলেন, ১৯৮৩ সালে অর্ডিনেন্সের মাধ্যমে প্রথম এবং ২০২৩ সালে জাতীয় সংসদে হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের পাশে ডাক্তার লেখার অনুমতি মেলে। অথচ সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন সময়ে মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়, যা অনাকাঙ্খিত। গত ১০ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরূপ চিঠি এসেছে। যা প্রত্যাহারের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসকগণ বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় সংসদে সর্বসম্মত ভাবে পাশকৃত আইন" বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩" অনুসরন করেন। যার তদারকি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল করে থাকেন। অপরদিকে BMDC আইন-২০১০ অনুসরন করেন এলোপ্যাথিক (MBBS এবং BDS) চিকিৎসকগণ।
তারা বলেন, ২০২৩ এর ২(১৩) উপধারা মতে, "হোমিওপ্যাথিক চিকিৎসক (Homoeopathic Doctor)" অর্থ এই আইনের অধীন নিবন্ধিত কোনো হোমিওপ্যাথিক ডা. (ডাক্তার)। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১২ ধারামতেও "চিকিৎসক অর্থ- MBBS, BDS, নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক ও ভেটেনারী চিকিৎসকগণ।
স্বাস্থ্য বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে মানুষের ঢল
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
জনপ্রিয়তার শীর্ষে রনি
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
আপনার মতামত লিখুন :